পবিপ্রবির গাজীপুর ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা

প্রকাশিত: ০৬ আগস্ট ২০২৬, ০২:৫৭ এএম
পবিপ্রবির গাজীপুর ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা

সূত্রঃ সংগৃহীত

পবিপ্রবি প্রতিনিধি


পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) অধ্যয়নরত গাজীপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন **গাজীপুর ছাত্র কল্যাণ সমিতি, পবিপ্রবি (GSWA)**-এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।


সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও শিক্ষক উপদেষ্টার স্বাক্ষরে গত ২ আগস্ট ২০২৬ তারিখে নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়।


নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. নাজমুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন এম এইচ নাজমুল। সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন আল নাফিউ নাবিল। সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তাহমিদ আহমেদ, জাহিদ হাসান, মোশারফ পারভেজ, অনুপ কুমার বণিক ও সাদিয়া রেহনুমা আদিনা।


সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন নিপুন আলম। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন তাহমিনা আক্তার রিয়া ও ফারজানা ওমর স্বর্ণা। সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মুশফিকুর রহমান জুনাইদ ও ইশতিয়াক নাভিদ।


এ ছাড়া কোষাধ্যক্ষ হিসেবে তকী তাজওয়াজ অন্ত, প্রচার সম্পাদক হিসেবে শাহরিয়ার ফেরদৌস শাওন ও সায়মা আফরিন শিলা, দপ্তর সম্পাদক হিসেবে মীর নাসিম, উপদপ্তর সম্পাদক হিসেবে শামিম সিকদার ও ফারজানা রহমান, আইটি বিষয়ক সম্পাদক হিসেবে ইমরান হোসেন ও মো. রিফাত হাসান, আপ্যায়ন বিষয়ক সম্পাদক হিসেবে সাকিব হোসেন, নওরিন ও তাসফিয়া তমা, ধর্মবিষয়ক সম্পাদক হিসেবে সাফকাত আজিম আলভি ও অন্বেষা সরকার, ছাত্রবিষয়ক সম্পাদক হিসেবে ফাহিম সরকার, ছাত্রীবিষয়ক সম্পাদক হিসেবে তাহমিমা ইসলাম সপ্না ও আয়েশা সিদ্দিক এবং ক্রীড়াবিষয়ক সম্পাদক হিসেবে মো. জাকির হোসেন দায়িত্ব পেয়েছেন।


নবনির্বাচিত সভাপতি মো. নাজমুল ইসলাম বলেন, “আমার কাছে পবিপ্রবির গাজীপুর স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন শুধু একটি সংগঠন নয়; এটি আমাদের পরিচয়, আমাদের ঠিকানা এবং পারস্পরিক আস্থার প্রতীক। এই দায়িত্ব আমার কাছে শুধু একটি পদ নয়, বরং গাজীপুরের প্রতিটি শিক্ষার্থীর বিশ্বাস, ভালোবাসা ও স্বপ্নকে ধারণ করার এক মহান অঙ্গীকার। সকলের সহযোগিতা, মূল্যবান পরামর্শ ও দোয়া নিয়ে সততা, ঐক্য ও সেবার মানসিকতায় সংগঠনকে আরও শক্তিশালী, মানবিক ও শিক্ষার্থীবান্ধব হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব।”



এমকে/বিএম২৪