নানা কর্মসূচিতে আমতলীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

প্রকাশিত: ০৬ আগস্ট ২০২৬, ০৩:৩৩ এএম
নানা কর্মসূচিতে আমতলীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

সূত্রঃ সংগৃহীত


**আমতলী (বরগুনা) প্রতিনিধি**


বরগুনার আমতলীতে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল ও শিক্ষা প্রতিষ্ঠান পৃথক কর্মসূচির আয়োজন করে।


বুধবার (১৬ জুলাই) বিকেল ৪টায় আমতলী উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাফর আরিফ চৌধুরী।


আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলাম, আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াকুব হোসাইন, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ রাসেল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ জাহাল উদ্দিন ফকির, সাবেক সদস্যসচিব মোহাম্মদ তুহিন মৃধা, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোহাম্মদ কবির উদ্দিন ফকির, সাবেক সদস্যসচিব জালাল আহমেদ খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি মাওলানা মো. ওমর ফারুক জিহাদী, পৌর শাখার সভাপতি মো. কামরুজ্জামান, গণঅধিকার পরিষদের সভাপতি মো. সাইদুর রহমান, আমতলী সরকারি কলেজের প্রভাষক মো. মেহেদী হাসান মাহাদী, আমতলী প্রেসক্লাবের সভাপতি ও শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম, মাধ্যমিক শিক্ষক সমিতির আহ্বায়ক মো. দেলোয়ার হোসেন, জুলাই যোদ্ধা রাব্বি ও প্রীতম কুমার এবং সাংবাদিক আব্দুর রহমান সালেহ ও মহাসিন মাতুব্বরসহ অন্যরা।


এ ছাড়া দিবসটি উপলক্ষে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করে। সকাল ১০টায় উপজেলা বিএনপির উদ্যোগে একটি বর্ণাঢ্য মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


অন্যদিকে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়।



এমকে/বিএম২৪