হাসিনার বক্তব্য ১০ মিনিটও শুনলেন না ৪৪ হাজার দর্শক, বের হয়ে গেলেন লাইভ থেকে

প্রকাশিত: ০৬ আগস্ট ২০২৬, ০১:৪৯ এএম
হাসিনার বক্তব্য ১০ মিনিটও শুনলেন না ৪৪ হাজার দর্শক, বের হয়ে গেলেন লাইভ থেকে

সূত্রঃ ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক


ভারতীয় একটি গণমাধ্যমে সম্প্রচারিত শেখ হাসিনার বক্তব্যের লাইভ সম্প্রচারে প্রথম ১০ মিনিটের মধ্যেই প্রায় ৪৪ হাজার দর্শক বেরিয়ে গেছেন বলে দাবি করা হয়েছে। বুধবার (৫ আগস্ট) রাতে বিষয়টি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।


ভারতীয় সংবাদমাধ্যম ‘প্রথম কলকাতা’ তাদের ফেসবুক পেজে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে দাবি করা হয়, বক্তব্য শুরু হওয়ার পর প্রথম ১০ মিনিটের মধ্যেই উল্লেখযোগ্য সংখ্যক দর্শক লাইভ সম্প্রচার ত্যাগ করেন।


প্রতিবেদনটি প্রকাশের পর তা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার জন্ম দেয়।


উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট গণ-আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ত্যাগ করেন। প্রায় দুই বছর পর ভারতীয় একটি গণমাধ্যমে তাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও প্রতিক্রিয়া জানানো হয়েছে।


এমকে/বিডিমেইল