সাকিব আল হাসানের বাড়িতে আগুন

প্রকাশিত: ০৫ আগস্ট ২০২৬, ১১:৪৬ পিএম
সাকিব আল হাসানের বাড়িতে আগুন

সূত্রঃ ছবি: সংগৃহীত

মাগুরা প্রতিনিধি


মাগুরায় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বাড়ি লক্ষ্য করে দুটি পেট্রলবোমা নিক্ষেপেরও অভিযোগ পাওয়া গেছে।


বুধবার (৫ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।


মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।


পুলিশ জানায়, দুর্বৃত্তদের ছোড়া দুটি পেট্রলবোমার বিস্ফোরণে বাড়ির কাচের জানালা ভেঙে যায় এবং আগুনের ঘটনা ঘটে। তবে ঘটনার সময় বাড়িতে কেউ উপস্থিত ছিলেন না, ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।


ঘটনার পরপরই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।


এমকে/বিডিমেইল