গুলশান থেকে সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেপ্তার

প্রকাশিত: ০৫ আগস্ট ২০২৬, ১১:২৮ পিএম
গুলশান থেকে সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেপ্তার

সূত্রঃ ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


রাজধানীর গুলশান এলাকা থেকে গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামানকে (৭৩) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।


বুধবার (৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে গুলশানের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ।


ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আখতারুজ্জামানের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।


পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


এমকে/বিডিমেইল