ভালোবাসার কাছে লেখা চিঠি
প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পিএম
এ যুগে এসেও প্রিয়তমার সঙ্গে আমার যোগাযোগ বিচ্ছিন্ন।সব সাইট থেকে ব্লক- সে কোথায় থাকে, কী করে, কেমন আছে; কিছুই জানি না। জানি না, সে কতটা সুখে আছে, কিংবা কোনো এক নির্জন সন্ধ্যায় আমার কথা তার একবারও মনে পড়ে কি না।অথচ তার স্মৃতিগুলো আজও আমাকে প্রায় প্রতিদিন স্তম্ভিত করে দেয়। থমকে যাই স্মৃতির গহ্বরে। পুরো আরও পড়ুন...
মানবসভ্যতার সবচেয়ে জটিল জীবন্ত রহস্য
প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৬, ১২:০৫ পিএম
যদি বলা হয়, মানবদেহের সবচেয়ে বিস্ময়কর অঙ্গ কোনটি- এই প্রশ্নের উত্তরে হৃদযন্ত্র, চোখ কিংবা ফুসফুসের নাম আসতে পারে। কিন্তু মানুষকে ‘মানুষ’ করে তোলার যে ক্ষমতা- চিন্তা করা, সিদ্ধান্ত নেওয়া, ভালোবাসা, ভয় পাওয়া, স্মৃতি ধারণ করা, ভবিষ্যৎ কল্পনা করা, ভাষা সৃষ্টি করা, ভুল থেকে শেখা এবং নিজের অস্তিত্ব সম্পর্ আরও পড়ুন...
জনস্বার্থ উপেক্ষিত, ওষুধের মূল্য নির্ধারণে কোম্পানির ক্ষমতা পুনর্বহাল
প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৬, ০১:২৮ এএম
ড. এম. এন. আলমগত ৩ আগস্ট সরকার ২০২৬ সালের অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা বাতিল করে ১৯৯৪ সালের অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা এবং ওষুধের মূল্য নির্ধারণ ব্যবস্থা কার্যকর করে প্রজ্ঞাপন জারি করেছে। ১৯৯৪ সালের প্রজ্ঞাপনে মাত্র ১১৭টি অত্যাবশ্যকীয় ওষুধের মূল্য নির্ধারণের ক্ষমতা সরকারের হাতে ছিল। ফলে অ্যান্টিবায়োটি আরও পড়ুন...
প্রকৃতির রোষ নাকি কেয়ামতের আলামত? নেপালের প্রলয়ঙ্করি বন্যা ও কোয়ান্টাম সংকেত
প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৬, ০৭:০৫ পিএম
নেপাল ও চীন সীমান্তে সাম্প্রতিক ঘটে যাওয়া নজিরবিহীন আকস্মিক বন্যা ও বিশাল ভূমিধসে স্তব্ধ পুরো বিশ্ব। হিমবাহ ধসে প্রাকৃতিকভাবে তৈরি বাঁধ হঠাৎ ফেটে গিয়ে মুহূর্তে ভাসিয়ে নিয়ে গেছে শত শত প্রাণ, গুঁড়িয়ে দিয়েছে একের পর এক জনপদ। বিজ্ঞান যখন একে জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাব হিসেবে ব্যাখ্যা করছে, তখন আরও পড়ুন...
কৈশোরের প্রেম, আবেগ ও নৈতিক বিকাশ: যতটুকু সচেতনতা
প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৬, ০৪:২৪ পিএম
মানুষের জীবনে প্রেম কোনো নির্দিষ্ট বয়সের দরজায় কড়া নেড়ে প্রবেশ করে না। কারও জীবনে কৈশোরে, কারও জীবনে তারও আগে কোনো বিশেষ মানুষের প্রতি আকর্ষণ তৈরি হয়; আবার কেউ যৌবনের অনেক পরে গিয়ে গভীর আবেগের অর্থ বুঝতে শেখে। তাই একটি নির্দিষ্ট বয়সকে চিহ্নিত করে বলা- “এই বয়সে প্রেম আসা স্বাভাবিক, আর ওই বয়সে অ আরও পড়ুন...
খাদ্যের নিশ্চয়তা, মানুষের স্বস্তি: নতুন নেতৃত্বের সামনে নতুন প্রত্যাশা
প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৬, ০৮:৪৬ পিএম
মানুষের জীবনে কিছু প্রয়োজন আছে, যেগুলো নিয়ে কোনো আপস চলে না। খাদ্য তার প্রথম সারিতে। সকালে শ্রমজীবী মানুষের নাশতার রুটি, দুপুরে পরিবারের ভাতের হাঁড়ি, কৃষকের গোলায় ধান কিংবা দুর্যোগে অসহায় মানুষের হাতে পৌঁছে যাওয়া খাদ্যসহায়তা—সবকিছুর পেছনেই রয়েছে একটি বিশাল রাষ্ট্রীয় ব্যবস্থাপনা। সেই ব্যবস্থাপনার কেন আরও পড়ুন...
মহানবীর (সা.) ভালোবাসা: মিছিলের প্রদর্শনীতে নাকি জীবনের অনুশীলনে?
প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৬, ০৩:৫১ পিএম
ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনবিধান, যেখানে ইবাদত এবং উৎসবের ভিত্তি কোরআন ও সুন্নাহ দ্বারা নির্ধারিত। সাম্প্রতিক বছরগুলোতে ১২ই রবিউল আউয়াল উপলক্ষে 'জসনে জুলুস' বা আনন্দ শোভাযাত্রার ব্যাপ্তি আমরা দেখতে পাই। বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসা প্রকাশ প্রতিটি মুমিনের ঈমানের অঙ্গ। কিন্তু প্রশ্ন হ আরও পড়ুন...
মিথ্যা: ক্ষণিকের আশ্রয়, আজীবনের বোঝা
প্রকাশিত: ০৪ আগস্ট ২০২৬, ০৯:২৫ পিএম
মিথ্যা কখনো শুধু একটি ভুল বাক্য নয়; মিথ্যা হলো বিশ্বাসের ওপর অদৃশ্য আঘাত। সত্যকে আড়াল করার জন্য মানুষ যখন মিথ্যার আশ্রয় নেয়, তখন সে হয়তো মনে করে সাময়িকভাবে একটি সমস্যা থেকে মুক্তি পেলো। কিন্তু বাস্তবতা হলো, একটি মিথ্যা ঢাকতে আরও দশটি মিথ্যা বলতে হয়। এভাবেই মানুষ একসময় নিজের তৈরি জালের ভেতর ন আরও পড়ুন...
ফ্লাইহুইলভিত্তিক গ্রিন পাওয়ার: বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় দেশীয় প্রযুক্তির নতুন সম্ভাবনা
প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৬, ০৭:০৭ পিএম
ড. মনিরুল ইসলামবাংলাদেশে বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা, আমদানিনির্ভর জ্বালানির উচ্চ ব্যয়, লোডশেডিং এবং শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের সংকট বিবেচনায় পল্লী উন্নয়ন একাডেমী—আরডিএ, বগুড়ায় আমাদের উদ্ভাবক দল ফ্লাইহুইলভিত্তিক গ্রিন পাওয়ার প্রযুক্তির একটি কার্যকর প্রোটোটাইপ তৈরি করেছে। এ ব্যবস্থায় আরও পড়ুন...
কাউকে ভালোবাসতে গিয়ে নিজের প্রতি যত্ন হারাবেন না
প্রকাশিত: ২৫ জুলাই ২০২৬, ১২:৫৩ পিএম
মানুষ চাহিদাগত ভাবে ভালোবাসার টান অনুভব করে। এমন একজন মানুষও খুঁজে পাওয়া কঠিন, যে কখনো কারও ভালোবাসা চায়নি। শৈশবে বাবা-মায়ের স্নেহ, কৈশোরে বন্ধুত্বের সাহচর্য, যৌবনে প্রিয় মানুষের হাত, আর বার্ধক্যে সন্তানদের মমতা- জীবনের প্রতিটি ধাপেই ভালোবাসা মানুষের সবচেয়ে বড় প্রয়োজন। কিন্তু ভালোবাসার এই গভী আরও পড়ুন...
নদীতে একের পর এক বিশাল পাঙাশ: ইলিশ সংরক্ষণের সুফল, নদীর পুনর্জাগরণ নাকি নতুন সতর্কবার্তা?
প্রকাশিত: ২২ জুলাই ২০২৬, ০৯:৪৩ পিএম
ড. মো. শরীফুল ইসলাম, সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট (মৎস্য), সার্ক এগ্রিকালচার সেন্টার (SAC), ঢাকাবর্ষার নদী কখনো কেবল পানি বহন করে না; সে বহন করে পলি, পোনা, প্রাণ, স্মৃতি এবং মানুষের জীবিকার দীর্ঘ ইতিহাস। সাম্প্রতিক বছরগুলোতে পদ্মা, যমুনা, মেঘনা ও তাদের শাখা-উপশাখা থেকে বড় আকারের পাঙাশ ধরা পড়ার সং আরও পড়ুন...
১৫ জুলাই: যেদিন নীরবতা ভেঙে শুরু হয়েছিল প্রতিরোধ
প্রকাশিত: ১৬ জুলাই ২০২৬, ০৫:৪৩ পিএম
১৪ জুলাই, রাত প্রায় ৩টা। টিএসসি থেকে বাসায় ফিরে অল্প কিছুক্ষণ বিশ্রাম নিয়ে রাতে খাবার খেয়ে ফজর পড়ে ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠে আবার কলেজের উদ্দেশে রওনা হই। লক্ষ্য একটাই—চলমান কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণ করা। ঢাকা কলেজ থেকে যখন মিছিল বের হয়, তখন তৎকালীন নিউমার্কেট থানা ছাত্রশিবিরের সভাপতি ও আন্দোলনের আরও পড়ুন...
শহীদ আবু সাঈদের রংপুর চিরকাল উপেক্ষিত
প্রকাশিত: ১৫ জুলাই ২০২৬, ১২:৩৬ পিএম
বাংলাদেশের প্রতিটি অঞ্চলের নিজস্ব ইতিহাস, সংস্কৃতি এবং সংগ্রামের গল্প রয়েছে। কিন্তু কিছু অঞ্চল এমনও আছে, যাদের অবদান জাতীয় ইতিহাসে সুস্পষ্ট এবং প্রথম কাতারের হলেও উন্নয়নের প্রশ্নে বারবার আলোচনায় উঠে আসে। উত্তরাঞ্চলের রংপুর সেই অঞ্চল গুলোর একটি। রংপুরকে ঘিরে বহু বছর ধরে একটি প্রশ্ন জনমনে ঘুরপাক খ আরও পড়ুন...
জলাবদ্ধতা: প্রকৃতির নয়, মানুষের সৃষ্টি
প্রকাশিত: ১৩ জুলাই ২০২৬, ০৫:৪৫ পিএম
ঢাকায় বর্ষা এখন আর শুধু একটি ঋতুর নাম নয়; এটি একটি বার্ষিক পরীক্ষার নাম। আকাশে মেঘ জমলেই নগরবাসী বুঝে যায় আজ আবার কোথাও না কোথাও রাস্তা নদী হবে, গলি খাল হবে, আর মানুষের দৈনন্দিন জীবন থমকে দাঁড়াবে।সাম্প্রতিক ভারী বৃষ্টিতে রাজধানীর বহু এলাকা পানিতে তলিয়ে যায়। কর্মজীবী মানুষ কর্মস্থলে পৌঁছাতে পার আরও পড়ুন...
যে জাপানি অধ্যাপক নীরবে গড়ে তুলছেন বাংলাদেশের বিজ্ঞানীদের একটি প্রজন্ম
প্রকাশিত: ১৩ জুলাই ২০২৬, ০৫:০৫ পিএম
একজন শিক্ষক কতটা বড় হতে পারেন?একজন শিক্ষক কি শুধু একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তৈরি করেন, নাকি তিনি নীরবে একটি দেশের বৈজ্ঞানিক ভবিষ্যৎও নির্মাণ করতে পারেন?এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পেলাম জাপানের শিজুওকা বিশ্ববিদ্যালয়ে, বিশ্বখ্যাত বিজ্ঞানী অধ্যাপক ড. তোশিনোবু টোকুমোতোর গবেষণাগারে কয়েক ঘণ্টা ক আরও পড়ুন...
লাশের মিছিলে তরুণের উল্লাস: ঔপনিবেশিক শিক্ষার বিষবৃক্ষ ও আমাদের চেতনা বিকৃতি
প্রকাশিত: ১২ জুলাই ২০২৬, ১১:১২ পিএম
একদিকে প্রকৃতির নিষ্ঠুর থাবায় লণ্ডভণ্ড চট্টগ্রাম। বন্যায় একের পর এক মানুষ মারা যাচ্ছে, পানির তোড়ে ভেসে যাচ্ছে মানুষের নিথর লাশ। স্বজন হারানোর আর্তনাদ আর বাঁচার আকুতিতে ভারী হয়ে উঠেছে বাতাস। আর ঠিক তখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে এলো অন্য এক পরাবাস্তব দৃশ্য। দেশের অন্যতম শীর্ষ বিদ্যাপীঠ, চট্টগ্র আরও পড়ুন...
দূর্বলরা ভাগ্যে বিশ্বাস করে, সবলরাও তো থেমে যায়
প্রকাশিত: ১২ জুলাই ২০২৬, ০৪:৪৬ পিএম
মানুষ পৃথিবীর একমাত্র প্রাণী, যে শুধু বর্তমান নিয়ে নয়, ভবিষ্যৎ নিয়েও বাঁচে। তার শরীর ক্ষুধায় ক্লান্ত হতে পারে, তার সংসার ভেঙে যেতে পারে, তার স্বপ্ন ধূলিসাৎ হতে পারে, এমনকি তার চারপাশের সমস্ত নিরাপত্তা মুহূর্তেই বিলীন হয়ে যেতে পারে- তবুও সে বেঁচে থাকার কারণ খুঁজে নেয়। সেই কারণের নাম আশা। আশাই ম আরও পড়ুন...
জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করা সরকারের দায়িত্ব
প্রকাশিত: ১১ জুলাই ২০২৬, ০২:০১ পিএম
একটি রাষ্ট্রের সবচেয়ে বড় শক্তি কী- প্রাকৃতিক সম্পদ, সামরিক ক্ষমতা, নাকি বিপুল জনসংখ্যার ? এই প্রশ্নের উত্তর নির্ভর করে রাষ্ট্র তার জনগণকে কতটা দক্ষ, শিক্ষিত, সুস্থ ও উৎপাদনশীল হিসেবে গড়ে তুলতে পেরেছে তার ওপর। পৃথিবীর বহু দেশ প্রাকৃতিক সম্পদে দরিদ্র হওয়া সত্ত্বেও মানবসম্পদের শক্তিতে উন্নত রাষ্ট্র আরও পড়ুন...
চরিত্রই মানুষের প্রকৃত পরিচয়
প্রকাশিত: ১০ জুলাই ২০২৬, ১০:৫৭ এএম
মানুষ সমাজে নানা পরিচয়ে পরিচিত। কেউ শিক্ষক, কেউ চিকিৎসক, কেউ আইনজীবী, কেউ সাংবাদিক, কেউ ব্যবসায়ী, কেউ রাজনীতিবিদ। প্রতিটি পেশার নিজস্ব মর্যাদা রয়েছে। কিন্তু একটি প্রশ্ন বারবার সামনে আসে- কেবল কোনো সম্মানিত পেশায় থাকা কি একজন মানুষকে আদর্শের প্রতীক বানিয়ে দেয় ? নাকি প্রকৃত আদর্শ নির্ধারিত হয় ত আরও পড়ুন...
জিনি কোফিশিয়েন্টের ঊর্ধ্বগতি ও বাংলাদেশের ভবিষ্যৎ: কেন এদেশে সামাজিক গণতন্ত্র দরকার
প্রকাশিত: ০৯ জুলাই ২০২৬, ১১:২৯ পিএম
একটি দেশের উন্নয়ন কেবল কত দ্রুত তার অর্থনীতি সম্প্রসারিত হচ্ছে, তা দিয়ে বিচার করা যায় না। প্রকৃত উন্নয়ন তখনই অর্থবহ হয়, যখন সেই প্রবৃদ্ধির সুফল সমাজের সকল স্তরের মানুষের কাছে পৌঁছায়। অর্থনৈতিক অগ্রগতির পাশাপাশি আয় ও সম্পদের ন্যায্য বণ্টন নিশ্চিত না হলে প্রবৃদ্ধি একসময় বৈষম্য, সামাজিক অস্থিরত আরও পড়ুন...
সরকারের যা করা উচিত
প্রকাশিত: ২৮ জুন ২০২৬, ১০:০৯ পিএম
সরকার হলো জনগণের জিম্মাদার বা অভিভাবক। সেক্ষেত্রে দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও দেশ পরিচালনার দায়িত্বে নিয়োজিত থাকেন।সরকার শুধুমাত্র ব্যবসায়ী-শিল্পপতি ও আমলাদের সরকার নন। বিভিন্ন শ্রেণি পেশার মানুষের, সকল জনগণের সেবক হিসেবে কাজ করে থাকেন। আদর্শগত ভাবে শাসক হিসেবে নয় বরং সেবক হিসেবে কাজ করা উচিত।দেশ আরও পড়ুন...
চসিকের ময়লার গাড়ির স্টিয়ারিং থেকে প্রাইভেট কারের মালিক—প্রশ্নের মুখে চসিক কর্মচারীর সম্পদের হিসাব
প্রকাশিত: ২৮ জুন ২০২৬, ১১:০৮ এএম
ডেস্ক রিপোর্ট: করপোরেশনের (চসিক) বাকলিয়া এলাকার ছোট ময়লা পরিবহনকারী গাড়ির চালক মো. শাহিনকে ঘিরে উঠেছে নানা প্রশ্ন। একজন ড্রাইভার হিসেবে কর্মরত থাকলেও সময়ের সঙ্গে তিনি বিপুল সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগ রয়েছে। সংশ্লিষ্টদের দাবি, চসিকের বিভিন্ন ময়লা পরিবহনকারী গাড়ির জন্য বরাদ্দকৃত ডিজেল ও অকটে আরও পড়ুন...
বর্তমান চিকিৎসার আদ্যোপান্ত
প্রকাশিত: ২৭ জুন ২০২৬, ১১:৪০ পিএম
আধুনিকতার দোহাই দিয়ে কি করে এক ঘন্টায়, চব্বিশ ঘণ্টায়, তিন দিনে ফলাফল দেয়ার বিজ্ঞাপন দিয়ে চিকিৎসা করেন? আদৌ কি এটা সম্ভব? আপনারা বিশ্ব বিখ্যাত কোন ইউনিভার্সিটিতে এমন চিকিৎসা শিখেছেন? আমাকে জানাবেন সে ঠিকানা? আর বলিহারি দেশের দায়িত্বশীল ব্যক্তিদের, যাঁরা কোন প্রতিকারের ব্যবস্থা নিচ্ছেন না। আরও পড়ুন...
স্বপ্ন পর্ব-১ কলমে: অনিকেত
প্রকাশিত: ২৭ জুন ২০২৬, ০৯:৫৬ পিএম
সন্ধ্যা থেকেই কেমন যেন উদ্ভ্রান্তের মতো হাঁটছি। এ গলি থেকে ও গলি! অনবরত হেঁটেই চলেছি। অনেক কিছু ভেবে মনটা ভার হয়ে আছে। হঠাৎ, পেছন থেকে কে যেন ডাকলো! স্যার, স্যার দাঁড়ান। একটু ঘুরেই দেখি রয়েল। নিজেকে সামলে থেমে গেলাম। স্যার, আপনার সাথে কিছু কথা ছিল, রয়েল বলল। চলেন না স্যার, একটু হেঁটে আসি! আরও পড়ুন...
ইসলামে রাষ্ট্রীয় সিক্রেট ডাটা হেফাজত ও কূটনৈতিক নৈতিকতা
প্রকাশিত: ২৪ জুন ২০২৬, ০২:১১ পিএম
মানব সভ্যতার ইতিহাসে রাষ্ট্র পরিচালনা, আন্তর্জাতিক সম্পর্ক এবং কূটনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এক রাষ্ট্রের সঙ্গে অন্য রাষ্ট্রের সম্পর্ক কখনো বন্ধুত্বপূর্ণ, কখনো প্রতিযোগিতামূলক, আবার কখনো সংঘাতপূর্ণ হয়ে থাকে। এই সম্পর্ক পরিচালনার জন্য রাষ্ট্রগুলো কূটনীতিক নিয়োগ করে, যারা নিজ নিজ দেশের প্রতিনিধিত আরও পড়ুন...
পলাশীর যুদ্ধ থেকে বর্তমান দক্ষিণ এশিয়া
প্রকাশিত: ২৩ জুন ২০২৬, ১০:২২ পিএম
পলাশীর যুদ্ধ শুধু একটি সামরিক সংঘর্ষের নাম নয়; এটি ছিল উপমহাদেশের রাজনৈতিক ভাগ্য পরিবর্তনের এক যুগান্তকারী ঘটনা। ১৭৫৭ সালের ২৩ জুন পলাশীর প্রান্তরে যে যুদ্ধ সংঘটিত হয়েছিল, তার ফলাফল বাংলার স্বাধীন শাসনব্যবস্থার পতন এবং ব্রিটিশ উপনিবেশবাদের সূচনাকে ত্বরান্বিত করে। সেই যুদ্ধের অভিঘাত কেবল তৎকালীন বাংল আরও পড়ুন...
সাইবার বুলিং এর মাধ্যমে মানুষকে হেয় করার প্রবণতা বাড়ছে
প্রকাশিত: ২২ জুন ২০২৬, ০১:৪২ পিএম
বর্তমান যুগ তথ্য ও যোগযোগ প্রযুক্তির যুগ। ইন্টারনেট, স্মার্টফোন এবং সামাজিক যোগাযোগমাধ্যম মানুষের জীবনকে সহজ ও গতিশীল করেছে। কিন্তু প্রযুক্তির এই ইতিবাচক ব্যবহারের পাশাপাশি কিছু নেতিবাচক দিকও রয়েছে। এর মধ্যে অন্যতম হলো সাইবার বুলিং (Cyberbullying)। এটি এমন একটি সমস্যা যা বিশেষ করে শিশু, কিশোর-কিশোর আরও পড়ুন...
রাম মন্দির নির্মাণ চেষ্টার আড়ালে ঘনীভূত সাম্প্রদায়িক সংকট: নেপথ্যে গভীর ষড়যন্ত্র
প্রকাশিত: ২০ জুন ২০২৬, ০২:১৪ পিএম
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য চারণভূমি। হাজার বছর ধরে এদেশের মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায় পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে বসবাস করে আসছে। এখানকার সনাতন ধর্মাবলম্বীরা মূলত বাঙালি হিন্দু। দুর্গাপূজা, কালীপূজা, সরস্বতী পূজা কিংবা মনসা পূজার মতো লোকজ ও শাস্ত্রীয় উৎসবগুলোই বাঙাল আরও পড়ুন...
প্রতিবেশী দেশগুলো পারমাণবিক শক্তিধর হওয়ায় বাংলাদেশেরও হওয়া ন্যায্যতা
প্রকাশিত: ১৯ জুন ২০২৬, ০৮:৩৫ পিএম
আন্তর্জাতিক রাজনীতির বাস্তবতা হলো শক্তির ভারসাম্য। পৃথিবীর ইতিহাসে দেখা গেছে- সামরিক, অর্থনৈতিক ও কৌশলগত শক্তি একটি রাষ্ট্রের নিরাপত্তা এবং বৈশ্বিক অবস্থান নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশের চারপাশের অঞ্চলও এর ব্যতিক্রম নয়। বাংলাদেশের দুই গুরুত্ আরও পড়ুন...
শরণার্থীদেরকেও মানব সম্পদে পরিণত করা যেতে পারে
প্রকাশিত: ১৯ জুন ২০২৬, ০৮:৩২ পিএম
যুদ্ধ, জাতিগত নিপীড়ন, ধর্মীয় বৈষম্য, রাজনৈতিক সহিংসতা এবং রাষ্ট্রীয় দমন-পীড়নের কারণে যখন মানুষ নিজের জন্মভূমি ছেড়ে পালাতে বাধ্য হয় তখন তারা পরিচিত হয় ‘শরণার্থী’ হিসেবে। কিন্তু শরণার্থী বা রিফিউজি হওয়ার পেছনে লুকিয়ে থাকে অগণিত কান্না, হারানোর গল্প এবং বেঁচে থাকার নির্মম সংগ্রাম।বিভিন্ন দেশে আ আরও পড়ুন...
মানবতা, সহনশীলতা ও শান্তির পক্ষে বৈশ্বিক অঙ্গীকার হওয়া উচিত
প্রকাশিত: ১৮ জুন ২০২৬, ১১:৫৩ পিএম
বর্তমান বিশ্বে প্রযুক্তির অগ্রগতি মানুষের যোগাযোগকে যেমন সহজ করেছে, তেমনি ঘৃণা, বিদ্বেষ ও বিভাজনমূলক বক্তব্য ছড়িয়ে দেওয়ার সুযোগও বৃদ্ধি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন প্ল্যাটফর্ম এবং বিভিন্ন প্রচারমাধ্যমের মাধ্যমে প্রতিদিন অসংখ্য মানুষ এমন বক্তব্যের শিকার হচ্ছে যা তাদের ধর্ম, বর্ণ, ভাষা, জাতিগ আরও পড়ুন...
সাংবাদিকদের আর্থিক লড়াই
প্রকাশিত: ১৫ জুন ২০২৬, ১০:২৫ পিএম
সাংবাদিকরা সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তারা প্রতিদিন খবর সংগ্রহ করেন, মানুষের সমস্যা তুলে ধরেন এবং সত্যকে সবার সামনে আনেন। তাদের কাজের মাধ্যমে আমরা দেশ ও বিশ্বের নানা ঘটনা সম্পর্কে জানতে পারি। কিন্তু দুঃখের বিষয় হলো, যারা আমাদের এত কিছু জানায়, তাদের অনেকেই নিজের জীবনে আর্থিক সমস্যার সঙ্গে লড়াই করেন।বাং আরও পড়ুন...
অ্যালবিনিজম ও ভিটিলিগোর তারতম্য
প্রকাশিত: ১৩ জুন ২০২৬, ১২:৩২ পিএম
অ্যালবিনিজম (Albinism) হলো একটি বংশগত (Genetic) অবস্থা, যেখানে শরীরে মেলানিন (Melanin) নামক রঞ্জক পদার্থ স্বাভাবিকের তুলনায় খুব কম থাকে বা একেবারেই থাকে না।মেলানিন আমাদের ত্বক, চুল ও চোখের রং নির্ধারণ করে। তাই অ্যালবিনিজমে আক্রান্ত ব্যক্তিদের সাধারণত—ক) ত্বক অনেক ফর্সা বা সাদা হয়।খ) চুল সাদা, সোনালি আরও পড়ুন...
মানসিক শক্তি মানুষকে টিকিয়ে রাখে।
প্রকাশিত: ১০ জুন ২০২৬, ০১:৪১ পিএম
মানুষের জীবনে সুখ-দুঃখ, প্রাপ্তি-অপ্রাপ্তি, সফলতা-ব্যর্থতা এবং আশা-নিরাশা একে অপরের পরিপূরক। জীবনের প্রতিটি ধাপে মানুষকে নানা ধরনের বাস্তবতার মুখোমুখি হতে হয়। কখনো অর্থের অভাব, কখনো সম্পর্কের সংকট, কখনো সামাজিক অবহেলা, আবার কখনো নিজের ভেতরের অস্থিরতা মানুষকে দুর্বল করে তোলে। কিন্তু এসব প্রতিকূলতার আরও পড়ুন...
গ্লোবাল মার্কেটপ্লেসে লাল-সবুজের জয়জয়কার: ফ্রিল্যান্সিং ও স্টার্টআপ বিপ্লবে বদলে যাওয়া বাংলাদেশের গল্প
প্রকাশিত: ০৮ জুন ২০২৬, ০৪:৪৮ পিএম
চাকরির পেছনে ছুটে জুতো ক্ষয় করার সনাতনী মানসিকতা ভেঙে চুরমার করে দিয়েছে বাংলাদেশের আজকের তরুণ সমাজ। চাকরি না খুঁজে নিজেই কর্মসংস্থান তৈরি করা কিংবা নিজের মেধা দিয়ে বিশ্বজয় করার নতুন যুগের মন্ত্রে দীক্ষিত হয়ে দেশের যুবসমাজ এখন এক নীরব অর্থনৈতিক ও সামাজিক বিপ্লবের নেতৃত্ব দিচ্ছে। গত কয়েক বছরে দেশে দ্ আরও পড়ুন...
মাদকের অভয়ারণ্য পীরগাছা: ভাঙতে হবে নেপথ্যের সিন্ডিকেট
প্রকাশিত: ০৮ জুন ২০২৬, ০৪:৪৭ পিএম
রংপুরের পীরগাছা উপজেলা আজ এক ভয়াবহ বাস্তবতার মুখোমুখি। তিস্তা নদী ও চরাঞ্চলকে ঘিরে যে জনপদ গড়ে উঠেছিল, আজ তা মাদক চোরাচালানের নিরাপদ ‘ট্রানজিট পয়েন্ট’ হিসেবে চিহ্নিত হচ্ছে। বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের তথ্য এবং সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতির বাস্তব চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এই অপরাধচক্র আরও পড়ুন...
প্যাসিভ ইনকাম শুরু হওয়ার আগে জনপ্রিয়তা পাওয়ার লোভ একদম ভুল পদক্ষেপ
প্রকাশিত: ০৮ জুন ২০২৬, ০৪:৪৫ পিএম
প্যাসিভ ইনকাম (Passive Income) হলো এমন একটি আয়ের উৎস, যেখানে প্রাথমিকভাবে সময়, শ্রম বা অর্থ বিনিয়োগ করার পর ভবিষ্যতে তুলনামূলক কম পরিশ্রমে নিয়মিত আয় আসতে থাকে।তবে একটি প্রচলিত ভুল ধারণা হলো— প্যাসিভ ইনকাম মানে "কাজ না করেই টাকা আসা"। প্যাসিভ ইনকাম মানে আপনি এমন একটি ক্ষেত্র, ব্যবসা-প্রতিষ্ আরও পড়ুন...
তৃতীয় পক্ষ কলমে: অনিকেত
প্রকাশিত: ০১ জুন ২০২৬, ১১:৩৮ পিএম
একদা এক গ্রামে রাতুল, নীরব ও ফয়সাল নামে তিন যুবকের ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। তারা একত্রে বসবাস এবং রাতবেরাত একে অপরকে আগলে চলাফেরা করতো। এক কথায়, তারা একই বৃন্তে তিনটি ফুল। হঠাৎ একটি মেয়েকে কেন্দ্র করে তাদের মাঝে তুমুল ঝামেলা লেগে গেল! তাদের মধ্যে মুখোমুখি অবস্থান এবং তীব্র আক্রোশ চলাকালীন হুট করেই একদিন আরও পড়ুন...
লেজকাটা পশু দিয়ে কুরবানী জায়েয?
প্রকাশিত: ২৬ মে ২০২৬, ০৮:৫৪ পিএম
কুরবানি আসলে মাসআলা না জানার ফলে পশুর ক্ষেত্রে আমরা অনেকগুলো ভুল করে ফেলি,শিং থাকা, শিং না থাকা,লেজ না থাকা, লেজ অল্প কাটা, অধিকাংশ লেজ কাটা।আজকের পর্বে আমরা জানবো কুরবানির পশুর লেজ নিয়ে আদ্যোপান্ত। কুরবানির পশুর শরীরে এমন কোনো ত্রুটি থাকা যাবে না, যা পশুর সৌন্দর্য, স্বাভাবিক গঠন বা মাংসকে স্পষ আরও পড়ুন...
কোরবানির পশুতে বাংলাদেশের স্বনির্ভরতা: বদলে যাওয়া এক অর্থনীতির গল্প
প্রকাশিত: ১৯ মে ২০২৬, ০৭:২৮ পিএম
বাংলাদেশের গ্রামীণ অর্থনীতির নীরব বিপ্লবগুলোর মধ্যে কোরবানির পশু উৎপাদনে স্বনির্ভরতা অন্যতম। একসময় কোরবানির ঈদ ঘনিয়ে এলেই সীমান্তপথে বিদেশি গরুর প্রবেশ ছিল সাধারণ দৃশ্য। দেশের বাজার অনেকাংশেই নির্ভর করত বাইরের পশুর ওপর। কিন্তু সময় বদলেছে। আজ বাংলাদেশ শুধু কোরবানির পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ নয়, বরং আরও পড়ুন...
আমদানিনির্ভর জ্বালানির ফাঁদে বাংলাদেশ: সংকটে অর্থনীতি ও জনজীবন
প্রকাশিত: ১৯ মে ২০২৬, ১১:০৮ এএম
তীব্র গরমের সঙ্গে দেশজুড়ে আবারও বাড়ছে বিদ্যুৎ ও জ্বালানির চাপ। ঢাকা থেকে মফস্বল, এমনকি প্রত্যন্ত চরাঞ্চল—সবখানেই এখন আলোচনার কেন্দ্র ‘লোডশেডিং’ ও ‘জ্বালানি সংকট’। এলএনজি, কয়লা ও জ্বালানি তেলের সরবরাহে ঘাটতি বিদ্যুৎ উৎপাদন ও শিল্প খাতকে চাপে ফেলেছে। এর প্রভাব শুধু জনজীবনেই সীমাবদ্ধ নয়; দেশের সামষ্টিক আরও পড়ুন...
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চাই
প্রকাশিত: ১৩ মে ২০২৬, ১১:১১ পিএম
বাংলাদেশের উত্তরাঞ্চল, বিশেষ করে রংপুর বিভাগের তিস্তাবিধৌত নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম এবং গাইবান্ধার মানুষ আজ কঠিন বিপর্যয়ের মুখে। নদীভাঙন, জমির ক্ষতি, কৃষিজমির বিলীন হওয়া এবং বাড়িঘর হারানোর ফলে লাখো মানুষ এখন চরম দারিদ্র্যসীমার নিচে জীবিকা নির্বাহ করছে। প্রতিবছর হাজারো পরিবার ভিটেমাটি আরও পড়ুন...
এখন তো ফ্যাসিস্ট হাসিনা সরকার নাই তাহলে এখনো গুপ্ত নীতি অবলম্বন করে শিবিরের রাজনীতি করতে হবে কেন?
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬, ০৯:১৭ পিএম
ছাত্রশিবির মূলত একটা গুপ্ত দল। যাদের প্রধান পলিসি হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের বেশ ধরে ক্যাম্পাস নিয়ন্ত্রণ করা, এটা পুরোপুরি রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘন। তারা ইতিপূর্বে আওয়ামী লীগের আমলেও ছাত্রলীগের সাথে মিশে লীগের বেশ ধরে তাদের সাথে প্রোগ্রাম করতো,হলে থাকতো,নানাবিধ সুবিধা নিত। প্রতিটা বিশ্ববিদ্যাল ও হলে আরও পড়ুন...
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৫ বছরে বিজ্ঞাপিত পদের বাইরে ১৪৫ শিক্ষক নিয়োগ: স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, তদন্তের আশ্বাস
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৬, ০৫:০৩ পিএম
আহমেদ মুনহা, চবি প্রতিনিধি:চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) গত ১৫ বছরে বিজ্ঞাপিত পদের বাইরে অতিরিক্ত ১৪৫ জন শিক্ষক নিয়োগের তথ্য সামনে এসেছে। এই নিয়োগকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়জুড়ে স্বচ্ছতা, জবাবদিহি ও নীতিমালার যথাযথ প্রয়োগ নিয়ে নানা প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট মহলের অভিযোগ, এসব নিয়োগের বড় একটি অংশে রাজ আরও পড়ুন...
চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সচেতনতার পাশাপাশি নিয়মিত তদারকি চাই
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৬, ০৫:০০ পিএম
-দক্ষিণ চট্টলার চন্দনাইশ সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা ও জনবলের তুলনায় রোগীর চাপ অত্যন্ত বেশি, যার ফলে স্বাভাবিক স্বাস্থ্যসেবা বিঘ্নিত হচ্ছে । যদিও একই উপজেলায় দোহাজারী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতাল রয়েছে। উভয় স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যকর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, কিন্তু পর্যাপ্ত আরও পড়ুন...
চন্দনাইশ সদর কাঁচাবাজারে চরম অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ
প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ পিএম
দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় রোডের সাথে ঐতিহ্যবাহী চন্দনাইশ সদর কাঁচা বাজার একটি জনপ্রিয় নিত্যদিনের বড় বাজার। এই বাজারে নিত্যপ্রয়োজনীয় শাক-সবজি, মাছ এবং আশেপাশে অসংখ্য মুদির দোকান রয়েছে। চন্দনাইশ সদর কাঁচা বাজার বর্তমানে অত্যন্ত করুণ দশা!বাজারের পরিবেশ বর্তমানে চরম অস্বাস্থ্যকর ও নোংরা হয়ে আরও পড়ুন...
"হয় মৃত্যু নয়তো আর্থিক সফলতা"
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪১ পিএম
কিছু মানুষের জীবনটা এমন একটা পর্যায়ে যায় তখন হয় মৃত্যু নয়তো আর্থিক সফলতা পাওয়াই মূল হয়ে ওঠে বা আবশ্যকীয় হয়ে দাঁড়ায়। বিয়ে-শাদি-সংসার, সন্তান-সন্ততি, সম্পর্ক, ইবাদাত, ব্যবসা বা চাকরি সবকিছু থমকে যায়। কিছু জিনিস হারিয়ে গেলে সেটা আর ফিরে আসবে না। কিন্তু আর্থিক সফলতার কারণে সেসব শুন্যতা গুলোকে আরও পড়ুন...
সিংহ ঘুমাচ্ছে তাইতো ছাগল লাফাচ্ছে
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৫, ১০:১৮ পিএম
আজকের লিখাটি একটি গল্প দিয়ে শুরু করছি। গল্পটি এরকম, বনের রাজা সিংহ প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে গর্জন দিয়ে জানান দেয় এই সাম্রাজ্যে একচ্ছত্র আধিপত্য তার। অন্যান্য পশু-পাখি জীব-জন্তু তখন যার যার মত ভয়ে চুপচাপ অবস্থান নেয়। একদিন দুপুরবেলা একটি হরিণ সিংহের ঢেরার কাছে এক পাল ছাগল কে মনের সুখে নাচতে দেখে ধ আরও পড়ুন...
শিক্ষক অধিকার হারানোর দায় কার? আমাদেরই!
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০১:১১ পিএম
শিক্ষকদের অধিকার আদায়ের দীর্ঘ লড়াই আজও ফলপ্রসূ হয়নি। দায় শুধু সরকার বা নীতিনির্ধারকের উপর চাপানো যায় না। প্রকৃত সত্য হলো— রাজনৈতিক লেজুড়বৃত্তি, অবসরপ্রাপ্ত নেতাদের ছায়া এবং শিক্ষকদের নিজের উদাসীনতা মিলে তৈরি করেছে এই ব্যর্থতার গল্প।রাজনৈতিক লেজুড়বৃত্তি শিক্ষক সমাজকে শিকলবন্দি করেছে। যে সংগঠনগুলো পেশ আরও পড়ুন...









