খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত

প্রকাশিত: ০৬ আগস্ট ২০২৬, ০৩:০০ এএম
খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত

সূত্রঃ সংগৃহীত

**বিপ্লব তালুকদার, খাগড়াছড়ি প্রতিনিধি**


খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সকালে খাগড়াছড়ি সরকারি কলেজ প্রাঙ্গণে স্থাপিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।


প্রথমে খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, রাজনৈতিক দলের নেতাকর্মী এবং স্কুল-কলেজের শিক্ষার্থীরাও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।


পরে খাগড়াছড়ি পৌর টাউন হলে জুলাই যোদ্ধাদের অংশগ্রহণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার শাদাত।


আলোচনা সভায় বক্তারা ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিচারণ করেন এবং শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তাঁরা জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ধারণ করে দেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।


এমকে/বিএম২৪