কাশিমাড়িতে উৎসবমুখর পরিবেশে ইউনিয়ন বিএনপির ওয়ার্ড সম্মেলন সম্পন্ন

প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৫, ০৮:৪৩ পিএম
কাশিমাড়িতে উৎসবমুখর পরিবেশে ইউনিয়ন বিএনপির ওয়ার্ড সম্মেলন সম্পন্ন

এস এম তাজুল হাসান সাদ,  সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ি ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ওয়ার্ড সম্মেলন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (৪ অক্টোবর) দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কাশিমাড়ি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নয়টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচনের লক্ষ্যে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোটগ্রহণে সকাল থেকেই ছিল ভোটার ও নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি। চারদিকে ছিল ব্যানার-ফেস্টুনে সাজানো নির্বাচনী আমেজ। সারিবদ্ধভাবে এসে ভোটাধিকার প্রয়োগ করেন প্রতিটি ওয়ার্ডের বিএনপি নেতাকর্মীরা।

নির্বাচনী কার্যক্রম সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এইচ এম রহমতুল্লাহ পলাশ ও সদস্য সচিব আবু জাহিদ ডাবলু। তারা দুপুরে ভোটকেন্দ্র পরিদর্শন করে ভোটগ্রহণ প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন এবং শৃঙ্খলাপূর্ণ পরিবেশে ভোট সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মীদের ধন্যবাদ জানান।

ভোট গণনা শেষে সন্ধ্যার পূর্বে ফলাফল ঘোষণা করা হয়।

ওয়ার্ডভিত্তিক নির্বাচিত নেতাদের নাম:

১নং ওয়ার্ড: সভাপতি মো. আব্দুল কাদের সরদার, সাধারণ সম্পাদক আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক মো. মমতাজ উদ্দীন।

২নং ওয়ার্ড (বিনা প্রতিদ্বন্দ্বিতায়): সভাপতি মো. মঈনুল হক, সাধারণ সম্পাদক আশরাফ হোসেন গাজী, সাংগঠনিক সম্পাদক মোমিন মোড়ল।

৩নং ওয়ার্ড: সভাপতি আব্দুস সামাদ পেয়াদা, সাধারণ সম্পাদক আবু বক্কর গাজী, সাংগঠনিক সম্পাদক মহাসিন আলী সরদার।

৪নং ওয়ার্ড: সভাপতি মো. মইনুর হোসেন, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ঢালী, সাংগঠনিক সম্পাদক মাহমুদ আলী শেখ।

৫নং ওয়ার্ড: সভাপতি আমানাত মোল্লা, সাধারণ সম্পাদক আব্দুল গফফার, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক গাজী।

৬নং ওয়ার্ড: সভাপতি বাবর আলী, সাধারণ সম্পাদক জিয়াউল হক, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান।

৭নং ওয়ার্ড: সভাপতি আনিছুজ্জামান, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইস্রাফিল হাসান পলাশ।

৮নং ওয়ার্ড: সভাপতি নূরুল আমিন, সাধারণ সম্পাদক মাহমুদ আলম, সাংগঠনিক সম্পাদক মো. আবু সাঈদ।

৯নং ওয়ার্ড: সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. গফফার মোল্লা।

ফলাফল ঘোষণার পর নতুন নেতৃবৃন্দ ও সমর্থকদের মাঝে ছিল আনন্দ-উল্লাস। এ সময় জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, ইউনিয়ন বিএনপির সদস্যসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে পুরো কাশিমাড়ি এলাকায় বিরাজ করেছিল উৎসবের আমেজ ও আনন্দঘন পরিবেশ।