সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক গ্রেপ্তার

প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৬, ১২:৩৮ পিএম
সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক গ্রেপ্তার

সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি ও স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলামের স্ত্রী সাবেক অতিরিক্ত সচিব শায়লা ফারজানা এবং তাঁর দুই ভাইকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।


শনিবার (২৮ নভেম্বর) রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।


রোববার (২৯ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ও গোয়েন্দাপ্রধান মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।


তিনি জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে শায়লা ফারজানা ও তাঁর দুই ভাইকে আটক করা হয়। পরে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।


গোয়েন্দাপ্রধান আরও জানান, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তালিকাভুক্ত মামলার আসামি শায়লা ফারজানা। এ ছাড়া সাম্প্রতিক সহিংসতা ও নাশকতার পরিকল্পনার সঙ্গে তাঁদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।


এমকে/বিএম২৪