সিংগাইরে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৬, ১২:৩১ এএম
সিংগাইরে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

সূত্রঃ সংগৃহীত

সোহরাব হোসেন, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি


মানিকগঞ্জের সিংগাইরে পুকুরে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে ছোঁয়া আক্তার (১৪) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।


শনিবার (১৫ আগস্ট) বিকেল ৫টার দিকে পৌর এলাকার ঘোনাপাড়া মহল্লায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কার্যালয়ের পেছনের একটি পুকুরে এ ঘটনা ঘটে।


নিহত ছোঁয়া আক্তার পার্শ্ববর্তী বকচর মহল্লার সাইদুর রহমান আকুলের মেয়ে। স্থানীয়রা জানান, বিকেলে পুকুরে গোসল করতে নেমে সাঁতার কাটার সময় হঠাৎ পানিতে ডুবে যায় ছোঁয়া।


খবর পেয়ে সিংগাইর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। পরে প্রায় দুই মিনিটের মধ্যে তাকে পানি থেকে উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


সিংগাইর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা রতন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধার কার্যক্রম শুরু করা হয়। অল্প সময়ের মধ্যেই ছোঁয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছিল।