চিতলমারীতে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে বিএনপির দোয়া ও আলোচনা
সূত্রঃ সংগৃহীত
প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট জেলা প্রতিনিধি
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে বাগেরহাটের চিতলমারীতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
চিতলমারী উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে কয়েকশ নেতাকর্মী অংশ নেন।
সভায় বক্তব্য দেন চিতলমারী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. শিপন আহমেদ মুন্সি, সাবেক সহসভাপতি মো. একরামুল হক মুন্সী, সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবু, উপজেলা বিএনপি নেতা মো. বাদসা মুন্সি, হিজলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী অসিকুর রহমান, কলাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. গাউস কাজী, শিবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামাল তুহিন ও বিএনপি নেতা স্বাধীন ফকির।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. লিমন বিশ্বাস ইউনুস। এতে সভাপতিত্ব করেন চিতলমারী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট অসিম কুমার সমাদ্দার।
আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।








