সিংগাইরে কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন।
সূত্রঃ সংগৃহীত
সোহরাব হোসেন,সিংগাইর( মানিকগঞ্জ)প্রতিনিধি
প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহু পক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি-এ শ্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের সিংগাইরে টেকাব( দ্বিতীয় পর্যায়)শীর্ষক প্রকল্পের আওতায় ভ্রাম্যমান ভ্যানে ২ মাস মেয়াদী কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন কার্যালয় আয়োজিত উপজেলা সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানটি উদ্বোধন করা হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল ছালেকের সভাপতিত্বে ও সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আমিনুল ইসলামের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খাইরুন্নাহার।
এ সময় অন্যান্যের মধ্যে ছিলেন-উপজেলা হিসাব রক্ষণ অফিসার তৌহিদুর রহমান,সমাজসেবা কর্মকর্তা রওশন আলী মন্ডল, শিক্ষা কর্মকর্তা সুলতানা আসমা খান, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার,সমবায় কর্মকর্তা লিপিকা রাণী সরকার ও সহকারী প্রোগ্রামার সোনিয়া আক্তার প্রমুখ।
উল্লেখ্য,কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণে এলাকার ১৫ জন যুবক ও ২৫ জন যুব নারী অংশগ্রহণ করেন। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত চলবে এ প্রশিক্ষণ।
এমকে/বিএম২৪









