খাগড়াছড়িতে বর্ণিল ও ব্যাপক কর্মসূচীর মধ্য দিয়ে আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ পিএম
খাগড়াছড়িতে বর্ণিল ও ব্যাপক কর্মসূচীর মধ্য দিয়ে আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

সূত্রঃ সংগৃহীত

 বিপ্লব তালুকদার ;খাগড়াছড়ি প্রতিনিধি


বর্ণিল আয়োজনে ও ব্যাপক কর্মসূচীর মধ্য দিয়ে খাগড়াছড়িতে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়ি চেঙ্গী স্কোয়ার থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর স্মৃতি ভাস্কর্যে জেলার বিএনপির নেতাকর্মীদের সাথে নিয়ে পুষ্পমাল্য অর্পণ করে ২৯৮নং খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুইঁয়া।


 পরে খাগড়াছড়ি পৌর টাউন হলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেক কেটে দিবসটি উদযাপন করেন স্থানীয় সংসদ সদস্য ও বিএনপির নেতাকর্মীরা। শেষে আলোচনায় সভায় অংশ নেন সবাই।


সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২৯৮নং খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুইঁয়া।


প্রধান অতিথির বক্তব্যে বলেন, বিএনপি প্রতিষ্ঠার পর থেকে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা, মানুষের ভোটাধিকার ও অধিকার আদায়ে আন্দোলন করে আসছে। দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও কর্মপন্থা স্মরণ করে বলেন, বিএনপি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষার আন্দোলনে সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে যাবে। এবং পাহাড়ে শান্তি শৃঙ্খলা রক্ষায় বর্তমান বিএনপির সরকার ভূমিকা রাখবে। 


এতে খাগড়াছড়ি পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা, জেলা পরিষদের সদস্য ও জেলা বিএনপিরসাধারণ সম্পাদক এম এন আবছার, ক্ষেত্র মোহন রোয়াজা, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেকম মিন্টু, মোশারফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু সহ শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। 


 অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।


এর আগে দিকসটি উপলক্ষ্যে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে দিবসটির বিভিন্ন কর্মসূচির শুভ সূচনা করা হয়।

এমকে/বিএম২৪