নেপাল দূতাবাসে শোক বইয়ে সই করলেন হুমায়ুন কবির

প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ পিএম
নেপাল দূতাবাসে শোক বইয়ে সই করলেন হুমায়ুন কবির

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


উত্তর নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে শতাধিক মানুষের প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতিতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ সরকার।


মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ঢাকায় নেপাল দূতাবাসে রাখা শোক বইয়ে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।


শোকবার্তায় নেপাল সরকার ও দেশটির জনগণের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। একই সঙ্গে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি বাংলাদেশের আন্তরিক সহমর্মিতা ও প্রার্থনার কথা উল্লেখ করেন।


হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ এই দুঃসময়ে নেপালের জনগণের পাশে রয়েছে। প্রয়োজন অনুযায়ী যেকোনো ধরনের সহায়তা দিতে বাংলাদেশ প্রস্তুত।



এমকে/বিএম২৪