পঞ্চগড়ে ছাত্রদলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা

প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৬, ১১:০৮ পিএম
পঞ্চগড়ে ছাত্রদলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা

সংগৃহীত

সাইয়্যেদ মুহাম্মদ শান্ত, পঞ্চগড় প্রতিনিধি


ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পঞ্চগড় জেলা ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


রোববার (৮ নভেম্বর) বাদ মাগরিব জেলা বিএনপি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে পঞ্চগড় জেলা ছাত্রদলের অধীনস্থ সব ইউনিটের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।


জেলা ছাত্রদলের সভাপতি তারিকুজ্জামান তারেকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা কানন, যুগ্ম সম্পাদক মিশু ইসলাম ও সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা।


এ ছাড়া উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুর ইসলাম ডাবলু, সদস্য সচিব শামীম ইসলাম এবং মকবুলার রহমান সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মাহমুদুল হাসান ফুরাদসহ জেলা, পৌর ও বিভিন্ন অধীনস্থ ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী।


আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনা ধারণ করে শিক্ষা, ঐক্য ও প্রগতির মূলনীতিতে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে দেশ ও সংগঠনের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।


এমকে/বিএম২৪