কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র্যালি
ছবি : সংগৃহীত
শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈরে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলার চন্দ্রা বাসস্ট্যান্ড থেকে র্যালিটি শুরু হয়। পরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক হয়ে গাজীপুর-১ আসনের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে কালিয়াকৈর বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। আয়োজকদের দাবি, র্যালিতে প্রায় ৫০ কিলোমিটার পথ অতিক্রম করা হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান বলেন, ৭ নভেম্বরের চেতনা হচ্ছে ঐক্য ও সংহতি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
সমাবেশের উদ্বোধনী অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-শ্রমবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাইজুদ্দিন আহমেদ, দেওয়ান জসীমউদ্দীন, পৌর বিএনপির ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
র্যালি ও সমাবেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।









