কালিয়াকৈরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৬, ১১:০০ পিএম
কালিয়াকৈরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

সংগৃহীত

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি


“করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈরে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত হয়েছে।


রবিবার (৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।


সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


আলোচনা সভায় সভাপতিত্ব করেন কালিয়াকৈর উপজেলা সমবায় কর্মকর্তা সৈয়দ মেহেদী মাসুদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. আশরাফুল আলম সোহাগ।


এ সময় উপস্থিত ছিলেন কালিয়াকৈর ইউসিসিএ লিমিটেডের সভাপতি মো. মোফাজ্জল হোসেন, উপজেলা আইসিটি কর্মকর্তা ইমাম মেহেদী হাসান, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো. সুমন মোল্লা, কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি সরকার আব্দুল আলিম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুল রাজ্জাকসহ বিভিন্ন সমবায় সমিতির সদস্য, সাংবাদিক এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।


অনুষ্ঠানে সমবায় সমিতির উপস্থিত সদস্যদের প্রত্যেককে বিভিন্ন প্রজাতির একটি করে ফলজ ও বনজ গাছের চারা উপহার দেওয়া হয়।


এমকে/বিএম২৪