অষ্টগ্রামে নবাগত ইউএনওকে শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা, অধিকার রক্ষার দাবি

প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ পিএম
অষ্টগ্রামে নবাগত ইউএনওকে শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা, অধিকার রক্ষার দাবি

সূত্রঃ সংগৃহীত

এ আর সুমন, অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি


কিশোরগঞ্জের অষ্টগ্রামে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাসের সঙ্গে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার নেতৃবৃন্দের পরিচিতি ও ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপজেলা সম্প্রসারিত ভবনের সেমিনার কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষকদের বিভিন্ন সমস্যা ও অধিকার নিয়ে বক্তব্য দেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, অষ্টগ্রাম উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. গিয়াসউদ্দিন। তিনি শিক্ষকদের অধিকার ও মর্যাদা সমুন্নত রাখার পাশাপাশি তাদের বিভিন্ন সমস্যা সমাধানে নবাগত ইউএনওর সহযোগিতা কামনা করেন।


এ সময় সমিতির সভাপতি শহিদুল হক খন্দকার, সিনিয়র সহ-সভাপতি তৌফিকুল ইসলাম, নির্বাহী সভাপতি তপন সরকার, নির্বাহী সম্পাদক জয়নাল আবেদীন মোল্লা, প্রচার সম্পাদক শেখ আল-আমিন, দেওঘর ইউনিয়ন সভাপতি মাসুদুল ইসলাম রানা, সদর ইউনিয়ন সভাপতি আকবর আলী, দোলনরানী সরকারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


বক্তারা প্রাথমিক শিক্ষকদের বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরে সেগুলো সমাধানে উপজেলা প্রশাসনের সহযোগিতা কামনা করেন।


পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস শিক্ষকদের বিভিন্ন সমস্যা ও বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। তিনি শিক্ষকদের কল্যাণে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের পাশাপাশি দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।


অনুষ্ঠানে উপজেলা শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান এবং সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহমুদুল হাসান রবিনও উপস্থিত ছিলেন।


এমকে/বিএম২৪