চবিতে ব্যানার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, শিক্ষার্থীর মৃত্যু
সূত্রঃ সংগৃহীত
আহমেদ মুনহা ;চবি প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ আবদুর রব হলের গেটে ব্যানার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণিবিদ্যা বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরিফের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে হলের গেটে ব্যানার লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান আরিফ। পরে তাকে দ্রুত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে রেফার করা হয়।
তবে এভারকেয়ার হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।
এমকে/বিএম২৪








