মানবতাবিরোধী অপরাধ মামলায় শ্যামল দত্তসহ ৩ সাংবাদিককে হাজিরের নির্দেশ

প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৬, ০১:০৩ পিএম
মানবতাবিরোধী অপরাধ মামলায় শ্যামল দত্তসহ ৩ সাংবাদিককে হাজিরের নির্দেশ

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময় উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে আগামী ২৪ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে।


সোমবার (১৭ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদের একক বেঞ্চ এ আদেশ দেন।


ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ। শুনানিতে তিনি জানান, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে বিভিন্ন গণমাধ্যমের টকশো ও অন্যান্য অনুষ্ঠানে শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা উসকানিমূলক বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ রয়েছে।


তিনি আরও জানান, এ ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্তে তিন সাংবাদিকের সংশ্লিষ্টতার তথ্য পেয়েছে তদন্ত সংস্থা। এ কারণে তাদের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারির আবেদন করা হয়।


শুনানি শেষে প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে তিন সাংবাদিকের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করে আগামী ২৪ আগস্ট তাদের ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়।



এমকে/বিএম২৪