বাগেরহাটে ৩০০ গ্রাম গাঁজাসহ পাঁচজন গ্রেপ্তার
সূত্রঃ সংগৃহীত
প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট জেলা প্রতিনিধি:
বাগেরহাট সদর উপজেলার খানজাহান আলী মাজার এলাকায় অভিযান চালিয়ে ৩০০ গ্রাম গাঁজাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
গ্রেপ্তাররা হলেন—নাসির মল্লিক (২৭), মোহাম্মদ আলী (৪৬), আশিক বেপারী (৩২), সোহাগ হাওলাদার (৩০) ও মো. বাবলা পাইক (৩৩)। তাদের মধ্যে নাসির মল্লিক পিরোজপুরের নাজিরপুর উপজেলার শাখারিকাটি গ্রামের বাসিন্দা। বাকি চারজন বাগেরহাটের বিভিন্ন এলাকার বাসিন্দা।
ডিবি পুলিশ জানায়, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে খানজাহান আলী মাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন ওই পাঁচজনকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
এমকে/বিএম২৪









