বেরোবির প্রথম সমাবর্তন ২০ ডিসেম্বর
কামরুল হাসান কাব্য, বেরোবি প্রতিনিধি :
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রথম সমাবর্তন আগামী ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
আজ মঙ্গলবার (০৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে সংবাদ সম্মেলনে উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী জানান।
তিনি বলেন, প্রথম সমাবর্তন প্রধান অতিথি হিসেবে থাকবেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
এর আগে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল আসার কথা থাকলেও তিনি আসবেন না বলে জানিয়ে দেন। পরে বেরোবি সমাবর্তন অনিশ্চয়তার মধ্যে পড়ে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলীর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হারুন অর রশিদ, ছাত্র উপদেষ্টা ড. ইলিয়াছ প্রামানিক,প্রক্টর ড. ফেরদৌস রহমান ও সমাবর্তন আয়োজক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. তাজুল ইসলাম।









