কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, পলাতক স্ত্রী

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পিএম
কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, পলাতক স্ত্রী

সংগৃহীত

মোঃ শাহনেওয়াজ, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি


গাজীপুরের কালীগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ১ কেজি গাঁজাসহ নাহিদ দর্জি (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর স্ত্রী ফাতেমা বেগম (৩২) পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে মাদক বিক্রিতে ব্যবহারের অভিযোগে একটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৫টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার মধ্য খলাপাড়া এলাকায় অভিযান চালিয়ে নাহিদ দর্জিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, অভিযানে নাহিদ দর্জির হেফাজত থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জব্দ করা গাঁজার আনুমানিক অবৈধ বাজারমূল্য ২০ হাজার টাকা। এ ছাড়া ঘটনাস্থল থেকে সিম্ফনি ডি৮৯ মডেলের একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার নাহিদ দর্জি ও পলাতক ফাতেমা বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারায় কালীগঞ্জ থানায় মামলা করা হয়েছে। গত ১৫ অক্টোবর দায়ের করা মামলাটির নম্বর ১৪।

পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য আইনানুগ কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কালীগঞ্জ থানা পুলিশ।


এমকে/বিএম২৪