৭ নভেম্বর উপলক্ষে চট্টগ্রামে বিএনপির সমাবেশে স্বেচ্ছাসেবক দলের মিছিলসহ অংশগ্রহণ

প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৬, ০৮:২০ পিএম
৭ নভেম্বর উপলক্ষে চট্টগ্রামে বিএনপির সমাবেশে স্বেচ্ছাসেবক দলের মিছিলসহ অংশগ্রহণ

সংগৃহীত

সাইদুল ইসলাম আলভী, মাল্টিমিডিয়া রিপোর্টার, চট্টগ্রাম


ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত র‍্যালিপূর্ব সমাবেশে মিছিলসহ অংশ নিয়েছে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল।


চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু ও সদস্যসচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদের নেতৃত্বে সংগঠনটির নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন।


সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী আহমেদ। এ সময় চট্টগ্রাম মহানগর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।


সমাবেশে নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশ নেন। পুরো কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।


এমকে/বিএম২৪