কুতুবদিয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ পিএম
কুতুবদিয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

সংগৃহীত

কুতুবদিয়া প্রতিনিধি


কক্সবাজারের কুতুবদিয়া সরকারি কলেজে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।


শনিবার (৭ নভেম্বর) সকাল ৯টায় কলেজ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে সকাল সাড়ে ১০টায় কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক আবু সাদেক মোহাম্মদ সায়েমের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন বাংলা বিভাগের প্রভাষক এইচ.এম. ইজতেহাদুল হক।


অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ আসলাম এবং পবিত্র গীতা পাঠ করেন সরপিতা দেবী নাথ।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর অরুন বিকাশ বড়ুয়া। বক্তব্যে তিনি ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। পাশাপাশি শিক্ষার্থীদের দেশপ্রেম, জাতীয় চেতনা ও দেশ গঠনে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।


শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন তাইয়্যিবী, রীমা, দাউদ ইসলাম, আব্দুল্লাহ আল কায়ুম, তাসপ্রিয়া খানম, সাবরিনা ও হুরাইন জান্নাত তাকওয়া।


শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য দেন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ও উচ্চতর গণিত বিভাগের প্রভাষক মোহং নাজের হোছাইন এবং পদার্থবিদ্যা বিভাগের প্রভাষক সমীর কান্তি দাশ।


আলোচনা সভায় কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


এমকে/বিএম২৪