শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ধানক্ষেত থেকে ওয়ান শুটার পিস্তল উদ্ধার, পালাতক ২জন

প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২৬, ০৪:০৪ পিএম
শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ধানক্ষেত থেকে ওয়ান শুটার পিস্তল উদ্ধার, পালাতক ২জন

সংগৃহীত

আতিকুজ্জামান, শার্শা (যশোর)


যশোরের শার্শা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি ওয়ান শুটার পিস্তল উদ্ধার করেছে থানা পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি পালিয়ে যায়।


পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার শিকারপুর আমতলা মোড় ব্রিজের প্রায় ১০০ গজ পশ্চিমে একটি কাঁচা রাস্তার পাশে অভিযান চালানো হয়। এ সময় জামাল হোসেন (৫০) নামের এক ব্যক্তির ধানক্ষেতের ভেতর থেকে দেশীয় তৈরি একটি ওয়ান শুটার পিস্তল উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি কৌশলে পালিয়ে যায়।


শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, এ ঘটনায় পলাতক দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে শার্শা থানায় একটি মামলা করা হয়েছে। তাঁদের নাম-পরিচয় শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


স্থানীয় সচেতন মহলের মতে, পুলিশের এ ধরনের বিশেষ অভিযান এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


এমকে/বিএম২৪