গোসাইরহাটে শিল্পপতি শামসুর রহমানের কবর জিয়ারত করলেন হুইপ অপু
ছবি: বিডি মেইল
রবিউল মোল্লা, শরীয়তপুর জেলা প্রতিনিধি
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নলমুড়ি এলাকার বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও দানবীর মরহুম শামসুর রহমানের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) নলমুড়িতে মরহুমের পারিবারিক কবরস্থানে উপস্থিত হয়ে তিনি কবর জিয়ারত করেন।
এ সময় হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু মরহুমের রুহের মাগফিরাত ও শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। মোনাজাতে মরহুম শামসুর রহমানের সমাজকল্যাণমূলক অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং মহান আল্লাহর কাছে তাঁর জান্নাতুল ফেরদৌস কামনা করা হয়।
কবর জিয়ারত শেষে হুইপ অপু মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁদের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় তিনি পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।
তিনি বলেন, মরহুম শামসুর রহমান এলাকার আর্থসামাজিক উন্নয়ন ও জনকল্যাণে যে অবদান রেখে গেছেন, তা স্থানীয় জনগণ শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে।
এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এমকে/বিএম২৪









