নড়িয়া উপজেলা প্রেসক্লাবের নির্বাচনী প্রণয়ন কমিটি গঠন, আহ্বায়ক রাব্বানী ও সদস্য সচিব শিশির
সংগৃহীত
রবিউল মোল্লা, শরীয়তপুর জেলা প্রতিনিধি
শরীয়তপুরের নড়িয়া উপজেলা প্রেসক্লাবের নির্বাচন আয়োজনের লক্ষ্যে পাঁচ সদস্যবিশিষ্ট নির্বাচনী প্রণয়ন কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বোরহান উদ্দিন রাব্বানী এবং সদস্য সচিব হয়েছেন আব্দুল আজিজ শিশির।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে নড়িয়া উপজেলা প্রেসক্লাবে শরীয়তপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। এতে নড়িয়া উপজেলায় কর্মরত সাংবাদিকদের সমন্বয়ে পাঁচ সদস্যের নির্বাচনী প্রণয়ন কমিটি ঘোষণা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন সরদার, সাধারণ সম্পাদক নুরুল আমিন রবীন, সাংগঠনিক সম্পাদক বিএম ইসরাফিল, যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, প্রচার সম্পাদক জামাল মল্লিক, কার্যনির্বাহী সদস্য ইসহাক মাদবর ও আব্দুল বারেক ভূঁইয়া। এ ছাড়া নড়িয়া উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
কমিটির অন্য সদস্যরা হলেন—মফিজুর রহমান রিপন, জাহাঙ্গীর ছৈয়াল ও মো. আলমগীর হোসেন আলম।
সভায় সিদ্ধান্ত হয়, আগামী ১৫ দিনের মধ্যে প্রেসক্লাবের গঠনতন্ত্র প্রণয়ন করা হবে। পাশাপাশি এক মাসের মধ্যে সদস্যদের যাচাই-বাছাই সম্পন্ন করে নির্বাচনী ইলেকশন কমিটি গঠন করা হবে।
সভায় উপস্থিত সাংবাদিকরা আশা প্রকাশ করেন, নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে নড়িয়া উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।
এমকে/বিএম২৪








