জাজিরায় ইসলামী আন্দোলন বাংলাদেশের মাসব্যাপী দাওয়াতি কার্যক্রমের উদ্বোধন
ছবি: বিডি মেইল
রবিউল মোল্লা, শরীয়তপুর জেলা প্রতিনিধি
শরীয়তপুরের জাজিরায় ইসলামী আন্দোলন বাংলাদেশের মাসব্যাপী দাওয়াতি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাদ আছর ইসলামী আন্দোলন বাংলাদেশ জাজিরা উপজেলা শাখার আয়োজনে কাজিরহাট বন্দরে ঢাকা-শরীয়তপুর মহাসড়কে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে বড়কান্দি ইউনিয়ন মুজাহিদ কমিটির সভাপতি মাস্টার বজলুর রহমানের সভাপতিত্বে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ জাজিরা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. রুবেল শিকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট সরদার মো. মানিক মিয়া। তিনি মাসব্যাপী দাওয়াতি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন বেপারী, রুহুল আমিন মুন্সি, নুরুল ইসলাম শিকদার, হাসমত আলীসহ উপজেলা ও ইউনিয়ন শাখার বিভিন্ন পর্যায়ের নেতারা।
উদ্বোধন শেষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পথচারী, ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করা হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া-মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
এমকে/বিএম২৪









