খুবজিপুরে বরাদ্দের সার অন্য ইউনিয়নে বিক্রির অভিযোগ, বিপাকে স্থানীয় কৃষক

প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২৬, ০৪:০০ পিএম
খুবজিপুরে বরাদ্দের সার অন্য ইউনিয়নে বিক্রির অভিযোগ, বিপাকে স্থানীয় কৃষক

সংগৃহীত

মোঃ আব্দুর রউফ, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি


নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজিপুর ইউনিয়নের বিসিআইসি সার ডিলার আব্দুস সোবহানের বিরুদ্ধে সরকারি বরাদ্দের সার অন্য ইউনিয়নের খুচরা বিক্রেতাদের কাছে বিক্রির অভিযোগ উঠেছে। এতে প্রয়োজনীয় সার পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয় কৃষকেরা।


ভুক্তভোগী কৃষকদের অভিযোগ, সরকারি বরাদ্দ অনুযায়ী সার সংগ্রহ করতে গিয়ে নানা হয়রানির শিকার হতে হচ্ছে তাঁদের। অনেক ক্ষেত্রে সার না দেওয়ার পাশাপাশি অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগও রয়েছে ওই ডিলারের বিরুদ্ধে। ফলে চলতি কৃষি মৌসুমে সময়মতো প্রয়োজনীয় সার সংগ্রহ করতে না পেরে চরম ভোগান্তিতে পড়েছেন কৃষকেরা।


স্থানীয় কৃষকদের দাবি, সরকারি বরাদ্দের সার নির্ধারিত এলাকার কৃষকদের মধ্যে সঠিকভাবে বিতরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। একই সঙ্গে অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।


এমকে/বিএম২৪