গোসাইরহাটে শিশুদের চকলেট ও খেলনা উপহার দিলেন হুইপ অপু
ছবি: বিডি মেইল
রবিউল মোল্লা, শরীয়তপুর জেলা প্রতিনিধি
শরীয়তপুরের গোসাইরহাট থেকে নিজ বাড়িতে ফেরার পথে ব্যতিক্রমী এক মানবিক উদ্যোগে স্থানীয় শিশুদের মুখে হাসি ফুটিয়েছেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) নিজ বাড়িতে ফেরার পথে সড়কের পাশে একদল শিশুকে দাঁড়িয়ে থাকতে দেখে গাড়ি থামান তিনি। পরে গাড়ি থেকে নেমে শিশুদের সঙ্গে স্নেহভরে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। একপর্যায়ে প্রত্যেক শিশুর হাতে চকলেট ও পছন্দের খেলনা তুলে দেন।
হুইপের কাছ থেকে হঠাৎ এমন উপহার পেয়ে শিশুদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। উপহার পেয়ে হাসিমুখে উচ্ছ্বাস প্রকাশ করে শিশুরা।
এ সময় সড়কের পাশে উপস্থিত স্থানীয় পথচারী ও এলাকাবাসী হুইপ অপুর এমন আন্তরিকতা ও মানবিক উদ্যোগের প্রশংসা করেন।
এমকে/বিএম২৪









