যান্ত্রিক ত্রুটিতে বদরগঞ্জে আটকা কুড়িগ্রাম এক্সপ্রেস, ভোগান্তিতে যাত্রীরা

প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পিএম
যান্ত্রিক ত্রুটিতে বদরগঞ্জে আটকা কুড়িগ্রাম এক্সপ্রেস, ভোগান্তিতে যাত্রীরা

ছবি: বিডি মেইল

রংপুর প্রতিনিধি


রংপুরের বদরগঞ্জে যান্ত্রিক ত্রুটির কারণে আটকা পড়েছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) এ ঘটনায় ট্রেনের যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে।


ট্রেনটি আটকে পড়ায় নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন যাত্রীরা।


তবে ট্রেনটির যান্ত্রিক ত্রুটির ধরন, কখন চলাচল স্বাভাবিক হবে এবং বিকল্প কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।