বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, ১৩ মাঝিমাল্লা উদ্ধার নিখোঁজ এক
সূত্রঃ সংগৃহীত
কুতুবদিয়া প্রতিনিধি
বঙ্গোপসাগরে মাছ ধরার সময় বৈরী আবহাওয়ায় ঝড়ের কবলে পড়ে এক ফিশিং ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।
ফিশিং ট্রলার মালিক কলিম উল্লাহ জানান, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত ১ টার দিকে ফিশিং বোটটি সাগরে মাছ ধরা অবস্থায় ঝড়ের কবলে পড়ে ডুবে যায়, পরে অন্য একটি বোটের সহায়তায় ১৩ জন মাঝিমাল্লাকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বোটসহ ফোরকান নামের এক জেলে নিখোঁজ রয়েছে।
কুতুবদিয়া থানার ওসি মাহবুবুল হক জানান,সাগরে ফিশিং বোট ডুবি'র ঘটনায় বোট মালিক একটি সাধারণ ডায়েরি করেছেন।
এমকে/বিএম২৪








