সংসদে নিজ দপ্তরে কাজ শুরু করলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস
সূত্রঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস জাতীয় সংসদ ভবনে নিজের নির্ধারিত কার্যালয়ে দাপ্তরিক কাজ শুরু করেছেন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে নিজ দপ্তরে আনুষ্ঠানিকভাবে প্রথম দিনের দায়িত্ব পালন করেন তিনি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সকালে সংসদ ভবনে পৌঁছালে দপ্তরের কর্মকর্তারা মির্জা আব্বাসকে স্বাগত জানান। পরে তিনি নিজের জন্য নির্ধারিত কার্যালয়ে প্রবেশ করেন। সেখানে বিভিন্ন নথিপত্র পর্যালোচনার মাধ্যমে দিনের দাপ্তরিক কার্যক্রম শুরু করেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।
নতুন দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন মির্জা আব্বাস।
দপ্তর সূত্র আরও জানায়, দাপ্তরিক কাজ শেষে দিনের পরবর্তী সময়ে তিনি জাতীয় সংসদের চলতি অধিবেশনে যোগ দেবেন।
এমকে/বিএম২৪








