দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম গ্রেপ্তার
সূত্রঃ সংগৃহীত
চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম মল্লিককে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে উপজেলার দর্শনা থানাধীন শ্যামপুর গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আরিফুল ইসলাম মল্লিক শ্যামপুর গ্রামের মৃত তনু মল্লিকের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল শ্যামপুর গ্রামে অভিযান চালায়। এ সময় আরিফুল ইসলাম মল্লিককে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
দর্শনা থানার ওসি নজরুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আরিফুল ইসলাম মল্লিক নিষিদ্ধ ছাত্রলীগের নেতা। তার বিরুদ্ধে থানায় একটি নাশকতার মামলা রয়েছে। সোমবার বেলা ১১টার দিকে তাকে চুয়াডাঙ্গা আদালতে পাঠানো হয়েছে।
এমকে/বিএম২৪








