চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে পিস্তল, গুলি ও মাদক উদ্ধার
সূত্রঃ সংগৃহীত
চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে একটি দেশীয় পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৭৮ বোতল আমদানি নিষিদ্ধ এসকাফ সিরাপ উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে এক চোরাকারবারি সীমান্ত অতিক্রম করে ভারতে পালিয়ে যায়।
সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে জীবননগর থানার গয়েশপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে এক চোরাকারবারি ভারতীয় সীমান্তের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে একটি দেশীয় পিস্তল, দুই রাউন্ড গুলি এবং ৭৮ বোতল আমদানি নিষিদ্ধ এসকাফ সিরাপ উদ্ধার করা হয়।
সোমবার সকালে সংবাদমাধ্যমে পাঠানো মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এমকে/বিএম২৪








