দাগনভূঞায় ইউএনওর পরিচয়ে মুক্তিযোদ্ধাদের কাছে টাকা দাবি, সতর্ক থাকার আহ্বান
সূত্রঃ সংগৃহীত
সাইফ উদ্দিন নিশাত, দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
ফেনীর দাগনভূঞায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পরিচয় ব্যবহার করে বীর মুক্তিযোদ্ধাদের কাছে টাকা চাওয়া হচ্ছে। এ ধরনের প্রতারণা থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার দাগনভূঞা ফেসবুক আইডিতে দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
সতর্কবার্তায় বলা হয়, একটি প্রতারক চক্র উপজেলা নির্বাহী কর্মকর্তার পরিচয় ব্যবহার করে বীর মুক্তিযোদ্ধাদের কাছে টাকা দাবি করছে। এ ধরনের ফোনকল, মেসেজ বা যোগাযোগের ক্ষেত্রে কাউকে টাকা না দেওয়া এবং প্রতারকদের বিষয়ে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সবাইকে প্রতারক চক্রের এমন অপতৎপরতা থেকে সতর্ক থাকার পাশাপাশি কোনো সন্দেহজনক যোগাযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।
এমকে/বিএম২৪









