৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৬, ০১:০৮ এএম
৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

সূত্রঃ ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক


‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে ৭ নভেম্বরকে প্রতি বছর সাধারণ ছুটির দিন ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে দিনটিকে মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদ্‌যাপনসংক্রান্ত পরিপত্রে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২৩তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।


মন্ত্রিসভার বৈঠক শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি থাকবে। পাশাপাশি দিনটি জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদ্‌যাপনসংক্রান্ত পরিপত্রে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে পালন করা হবে।