চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পিএম
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

সূত্রঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক


২০২৬ সালের নোবেল পুরস্কার ঘোষণা শুরু হয়েছে চিকিৎসাবিজ্ঞান বিভাগ দিয়ে। চিকিৎসাবিজ্ঞানে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্র ও জার্মানির তিন বিজ্ঞানী।


সোমবার (৫ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় চিকিৎসাবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। নোবেলজয়ীরা হলেন—কার্ল ডেইসেরথ, পিটার হেগেমান ও জর্জ নাগেল।


আলো-নিয়ন্ত্রিত আয়ন চ্যানেল এবং অপটোজেনেটিকস নিয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কারের জন্য তাদের এ পুরস্কার দেওয়া হয়েছে। তাদের গবেষণা স্নায়ুবিজ্ঞানসহ চিকিৎসাবিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে নতুন সম্ভাবনার পথ তৈরি করেছে।


চিকিৎসাবিজ্ঞানের নোবেল ঘোষণার মধ্য দিয়ে শুরু হলো ২০২৬ সালের নোবেল পুরস্কার ঘোষণা। আগামী শুক্রবারের মধ্যে পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য ও শান্তিতে নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হবে।


আগামী ১০ ডিসেম্বর সুইডেনের রাজধানী স্টকহোমে আয়োজিত অনুষ্ঠানে নোবেল বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। চলতি বছর প্রতিটি নোবেল পুরস্কারের অর্থমূল্য ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা।


প্রতিবছর চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার ঘোষণা করে সুইডেনের স্টকহোমের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট। ১৯০১ সাল থেকে চিকিৎসাবিজ্ঞানসহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে।


এমকে/বিএম২৪