তিতুমীর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী মারুফ মর্তুজা

প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ পিএম
তিতুমীর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী মারুফ মর্তুজা

নিজস্ব প্রতিবেদক:

ফ্যাসিবাদবিরোধী আন্দোলন থেকে শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকার মধ্য দিয়ে সাংগঠনিক পরিচিতি তৈরি করেছেন সরকারি তিতুমীর কলেজের তরুণ ছাত্রনেতা মো. মারুফ মর্তুজা। এবার সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের আসন্ন কমিটিতে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন তিনি।

দলীয় ও ছাত্ররাজনীতিতে দীর্ঘদিনের সক্রিয়তার পাশাপাশি আন্দোলন-সংগ্রাম, হরতাল-অবরোধসহ বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে নেতাকর্মীদের সঙ্গে কাজ করেছেন বলে তার পক্ষ থেকে জানানো হয়েছে। একই সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনেও তিনি সক্রিয় ছিলেন বলে দাবি করা হয়েছে।

ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমে ইতোমধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন মারুফ মর্তুজা। তিনি রাকিব-নাছির কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং শ্রাবন-জুয়েল কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এসব দায়িত্ব পালনকালে সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সমন্বয়, কর্মসূচিতে অংশগ্রহণ এবং সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় ভূমিকা রাখেন তিনি।


আসন্ন কমিটিকে সামনে রেখে সাধারণ সম্পাদক পদে প্রার্থিতা ঘোষণা করে মারুফ মর্তুজা সংগঠনকে আরও শক্তিশালী, গতিশীল ও ঐক্যবদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তার সমর্থকদের দাবি, দীর্ঘদিনের রাজনৈতিক ও সাংগঠনিক অভিজ্ঞতা, আন্দোলন-সংগ্রামে সক্রিয়তা এবং নেতাকর্মীদের সঙ্গে তার যোগাযোগ তাকে সাধারণ সম্পাদক পদের একজন সম্ভাবনাময় প্রার্থী হিসেবে এগিয়ে রাখছে।


একাডেমিক জীবনেও কৃতিত্ব:

রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের পাশাপাশি একাডেমিক জীবনেও ভালো ফলাফল রয়েছে মারুফ মর্তুজার। তিনি এসএসসি পরীক্ষায় জিপিএ-৫.০০ এবং এইচএসসি পরীক্ষায়ও জিপিএ-৫.০০ অর্জন করেন। বর্তমানে অনার্স পর্যায়ে তার সিজিপিএ ২.৯৪।

মারুফ মর্তুজার রাজনৈতিক জীবনের পথচলা শুধু পদ-পদবি কেন্দ্রিক নয়—বরং বিভিন্ন সময়ে রাজপথের কর্মসূচি, আন্দোলন-সংগ্রাম এবং সাংগঠনিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে নিজের অবস্থান তৈরি করেছেন বলে তার সমর্থকদের দাবি। বিশেষ করে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও পরবর্তী বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় তার সক্রিয়তার বিষয়টি সামনে আনছেন অনুসারীরা।


সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের আসন্ন কমিটিতে সাধারণ সম্পাদক পদে কে দায়িত্ব পাচ্ছেন, তা নিয়ে ইতোমধ্যে নেতাকর্মীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। এই প্রতিযোগিতায় মো. মারুফ মর্তুজার প্রার্থিতা নতুন করে আলোচনায় এসেছে।

সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হলে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখা এবং ক্যাম্পাসে ছাত্রদের বিভিন্ন ন্যায্য দাবি ও অধিকার আদায়ের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় জানিয়েছেন মারুফ মর্তুজা।