খুলনায় আদরের বিড়াল নিখোঁজ, ফিরে পেতে মালিকের আকুতি
সংগৃহীত
মো. আল-মাহফুজ শাওন, খুলনা প্রতিনিধি
খুলনা নগরীর বড় খালপাড় এলাকায় আদরের পোষা বিড়াল নিখোঁজ হয়েছে। মালিকের দাবি, রাত ১০টা ৫০ মিনিট থেকে ১১টার মধ্যে কেউ বিড়ালটিকে নিয়ে গেছে। প্রিয় পোষা প্রাণীটিকে ফিরে পেতে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন আবেদন জানিয়েছেন তিনি।
মালিক জানান, বিড়ালটিকে জন্মের পর থেকেই নিজের হাতে লালন-পালন করে বড় করেছেন। পরিবারের সন্তানের মতোই ভালোবাসেন সেটিকে। রাতে মালিকের মুখের ওপর এসে ঘুমানোর অভ্যাসও ছিল বিড়ালটির। হঠাৎ বিড়ালটি নিখোঁজ হওয়ায় তিনি উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
তিনি আরও জানান, বিড়ালটির জন্মগত কিছু শারীরিক সমস্যা রয়েছে। পাশাপাশি, এটি কানে শুনতে পায় না। এ কারণে বিড়ালটিকে অন্য কারও পক্ষে লালন-পালন করা কঠিন হতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।
মালিকের অনুরোধ, কেউ যদি বিড়ালটিকে নিয়ে থাকেন, তাহলে মানবিক বিবেচনায় সেটিকে ফিরিয়ে দিন। আর বিড়ালটি পথ হারিয়ে অন্য কারও কাছে আশ্রয় নিয়ে থাকলেও তাকে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
আবেগঘন আবেদন জানিয়ে মালিক বলেন, পোষা প্রাণীটি তাঁর কাছে পরিবারের সদস্যের মতো। বিড়ালটিকে ফিরে পেলে তিনি চিরকৃতজ্ঞ থাকবেন। পাশাপাশি, কেউ ইচ্ছাকৃতভাবে বিড়ালটিকে নিয়ে গিয়ে থাকলে সিসিটিভি ফুটেজের মাধ্যমে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
বিড়ালটির সন্ধান পেলে যোগাযোগ করুন:
- মোবাইল: ০১৭৬৫৫৭৫৯৪৪
- স্থান: বড় খালপাড়, খুলনা।
প্রিয় বিড়ালটির সন্ধান পেতে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি শেয়ার করে সহযোগিতা করার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন মালিক।
এমকে/বিএম২৪









