৭ নভেম্বরের র‍্যালিতে সংহতির সুর, ব্যানার-পোস্টারে জুয়েলের নিঃশর্ত মুক্তির দাবি

প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ পিএম
৭ নভেম্বরের র‍্যালিতে সংহতির সুর, ব্যানার-পোস্টারে জুয়েলের নিঃশর্ত মুক্তির দাবি

সংগৃহীত

মোঃ কামাল উদ্দিন, চট্টগ্রাম প্রতিনিধি


ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম নগরের ৪৪ নম্বর সাংগঠনিক ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।


র‍্যালিটি নগরের বায়েজিদ বোস্তামী রোড থেকে শুরু হয়ে টেক্সটাইল, বাংলা বাজার, শের শাহ ও বায়েজিদ ক্যান্টনমেন্ট গেট প্রদক্ষিণ করে শের শাহ চত্বরে গিয়ে শেষ হয়।


এতে চট্টগ্রাম মহানগর বিএনপি, বায়েজিদ থানা বিএনপি এবং ৪৪ নম্বর সাংগঠনিক ওয়ার্ড বিএনপিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।


তবে এবারের র‍্যালিতে ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি বিশেষভাবে আলোচনায় আসে চট্টগ্রাম মহানগর যুবদলের প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েলের নিঃশর্ত মুক্তির দাবি।


র‍্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীদের হাতে থাকা বিভিন্ন ব্যানার ও পোস্টারে জিল্লুর রহমান জুয়েলের মুক্তির দাবিসংবলিত বক্তব্য ও স্লোগান দেখা যায়। এ সময় নেতাকর্মীদের মুখেও তাঁর নিঃশর্ত মুক্তির দাবি উচ্চারিত হয়।


জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে একদিকে দিবসটির তাৎপর্য তুলে ধরা হয়, অন্যদিকে জিল্লুর রহমান জুয়েলের মুক্তির দাবিও বিশেষ গুরুত্ব পায়।


কর্মসূচিতে নেতাকর্মীদের উপস্থিতি এবং ব্যানার-পোস্টারে জুয়েলের মুক্তির দাবি র‍্যালিতে আলাদা মাত্রা যোগ করে।


এমকে/বিএম২৪