গণভোট বাস্তবায়ন না হলে ক্ষমতার চেয়ার কেড়ে নেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের
সূত্রঃ ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর কাকরাইলে আয়োজিত এক আলোচনা সভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেছেন, জনগণের রায়কে সম্মান জানিয়ে গণভোটের ফল বাস্তবায়ন করতে হবে। অন্যথায় ক্ষমতার চেয়ার কেড়ে নেওয়া হবে।
সোমবার বিকেলে কাকরাইলের আইডিবির মুক্তিযোদ্ধা স্মৃতি হলে ‘শহীদ পরিবার ও আহতদের কণ্ঠে জনতার ১ দফা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, পুলিশ সংস্কার এবং জুলাই সনদের বাস্তবায়ন হলে ‘আলিফের চোখ হারাতে হতো না’। তিনি প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করে সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনার দাবি জানান।
তিনি আরও বলেন, যারা আহত ব্যক্তি ও শহীদ পরিবারের কষ্ট উপলব্ধি করতে পারে না, তারা ‘গুপ্ত আওয়ামী লীগ’ হিসেবে কাজ করছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের সদস্যসচিব আখতার হোসেন এমপি, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ এমপি, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, জাতীয় নারী শক্তির সদস্যসচিব ডা. মাহমুদা মিতু এমপি, শহীদ জাবেরের মা রোকেয়া বেগম এমপি এবং জাতীয় নারী শক্তির মুখ্য সংগঠক নুসরাত তাবাসসুম এমপি।
এমকে/বিএম২৪








