মোহাম্মদপুরে সাজাপ্রাপ্ত আসামিসহ ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেপ্তার
সিজান হোসেন;মোহাম্মদপুর প্রতিনিধি
রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার ও বছিলা রোড এলাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামিসহ ডাকাত চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-২।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রায়েরবাজার এলাকা থেকে ১২ মামলার আসামি ও দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. হাসান (৩০)কে গ্রেপ্তার করা হয়। একই দিন বছিলা রোড এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে চক্রটির প্রধান মো. লিমন ওরফে রিমন (২০)সহ আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
এ সময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে একটি সামুরাই উদ্ধার করা হয়েছে।
র্যাব-২ জানিয়েছে, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এমকে/বিডিমেইল








