সুনির্দিষ্ট মামলা ছাড়া খায়রুল হককে হয়রানি নয়

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ১২:১৪ এএম
সুনির্দিষ্ট মামলা ছাড়া খায়রুল হককে হয়রানি নয়

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক



সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে সুনির্দিষ্ট কোনো মামলা ছাড়া গ্রেপ্তার দেখানো বা হয়রানি না করার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।


হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদন নিষ্পত্তি করে রোববার (৯ আগস্ট) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন।


সংশ্লিষ্ট আইনজীবীরা জানিয়েছেন, এর ফলে সুনির্দিষ্ট মামলা ছাড়া বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার দেখানো বা হয়রানি না করার হাইকোর্টের নির্দেশ শুধু তার ক্ষেত্রেই বহাল থাকবে।


এর আগে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত দুটি হত্যার ঘটনায় দায়ের করা মামলায় গত ১২ মে হাইকোর্ট থেকে জামিন পান খায়রুল হক। ওই সময় তার আইনজীবীরা জানিয়েছিলেন, সব মামলায় জামিন পাওয়ায় তার কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই। তবে হাইকোর্টের সেই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেছিল রাষ্ট্রপক্ষ।



এমকে/বিএম২৪