ভারী বৃষ্টির আশঙ্কায় মক্কায় ‘রেড অ্যালার্ট’ জারি

প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৬, ০৪:৫২ পিএম
ভারী বৃষ্টির আশঙ্কায় মক্কায় ‘রেড অ্যালার্ট’ জারি

সূত্রঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক


সৌদি আরবের মক্কা প্রদেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসে সর্বোচ্চ সতর্কতা ‘রেড অ্যালার্ট’ জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ।


বুধবার (২৬ আগস্ট) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।


সৌদি সিভিল ডিফেন্সের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মক্কা প্রদেশে প্রতিকূল আবহাওয়ার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক থাকার পাশাপাশি জলাবদ্ধ এলাকা, উপত্যকা ও বাঁধ থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে কর্তৃপক্ষের জারি করা নিরাপত্তা নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।


সৌদি আরবের আবহাওয়া ব্যবস্থায় ‘রেড অ্যালার্ট’ সর্বোচ্চ সতর্কসংকেত হিসেবে বিবেচিত হয়। ভারী বৃষ্টিপাতের পাশাপাশি আকস্মিক বন্যা ও অন্যান্য ঝুঁকিপূর্ণ পরিস্থিতির আশঙ্কায় এ সতর্কতা জারি করা হয়।


গত কয়েক দিন ধরে মক্কা প্রদেশের বিভিন্ন এলাকায় অস্থিতিশীল আবহাওয়া ও বৃষ্টিপাত হচ্ছে। এর আগে ২১ আগস্ট আল-আরদিয়াত ও আল-কুনফুদাহ এলাকায় ঝোড়ো হাওয়া, শিলাবৃষ্টি, বজ্রপাত ও আকস্মিক বন্যার ঝুঁকির বিষয়ে সতর্কতা জারি করা হয়েছিল।



এমকে/বিএম২৪