১৭৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে হাসিনা-রেহানার বিরুদ্ধে মামলা
সূত্রঃ ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক
বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নামে বিভিন্ন ব্যাংক থেকে করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিলের ১৭৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে শেখ হাসিনা ও শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে এ মামলার অনুমোদন দেওয়া হয়েছে। সংস্থাটির ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদক সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নামে বিভিন্ন ব্যাংক থেকে সিএসআর তহবিল সংগ্রহ এবং ওই অর্থ আত্মসাতের অভিযোগের বিষয়ে অনুসন্ধান শেষে মামলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এমকে/বিএম২৪









