সেপ্টেম্বর মাসের সেরা রিপোর্টার ঘোষণা করল বাংলাদেশ মেইল২৪.নিউজ

প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৫, ০৬:৫১ পিএম
সেপ্টেম্বর মাসের সেরা রিপোর্টার ঘোষণা করল বাংলাদেশ মেইল২৪.নিউজ

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ মেইল পরিবারের পক্ষ থেকে সেপ্টেম্বর মাসের সেরা রিপোর্টারদের নাম ঘোষণা করা হয়েছে। নিয়মিত প্রতিবেদন, মাল্টিমিডিয়া কনটেন্ট ও বিশেষ প্রতিবেদনে অবদান রাখার ভিত্তিতে এবারের সেরাদের তালিকা প্রকাশ করা হয়।


ডেইলি ইভেন্ট ক্যাটাগরিতে সেরা রিপোর্টার নির্বাচিত হয়েছেন শাহীন আহমেদ, কুড়িগ্রাম প্রতিনিধি।


সেরা মাল্টিমিডিয়া রিপোর্টার হয়েছেন দুইজন। তারা হলেন—

১. বিপ্লব তালুকদার, খাগড়াছড়ি প্রতিনিধি

২. তাজুল হাসান সাদ, (বিশেষ মাল্টিমিডিয়া রিপোর্টার) উপকূলীয় প্রতিনিধি, সাতক্ষীরা।


সেরা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নির্বাচিত হয়েছেন দুজন—

১. আহমেদ মুনহা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

২. রিদওয়ান সাগর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।


এছাড়াও বিশেষ প্রতিবেদনে সেরা রিপোর্টার হিসেবে নির্বাচিত হয়েছেন এম এ রইচ, বিশেষ প্রতিনিধি।


বাংলাদেশ মেইল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিমাসেই সেরা কাজের স্বীকৃতি দেওয়া হবে। এটি সাংবাদিকদের অনুপ্রেরণা জোগাবে এবং আরও মানসম্মত কনটেন্ট তৈরিতে উৎসাহিত করবে।


সব বিজয়ী রিপোর্টারদের অভিনন্দন জানিয়ে বাংলাদেশ মেইল পরিবার আশা প্রকাশ করেছে, ভবিষ্যতেও তারা একইভাবে নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাবেন।