খুলনায় সন্ধানী ক্লিনিক লক্ষ্য করে গুলি, ভেতরে ঢুকে ভাঙচুর

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ০১:২০ এএম
খুলনায় সন্ধানী ক্লিনিক লক্ষ্য করে গুলি, ভেতরে ঢুকে ভাঙচুর

ফাইল ছবি

খুলনা প্রতিনিধি


খুলনায় সন্ধানী ক্লিনিক লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ার পর ভেতরে ঢুকে ভাঙচুর চালিয়েছে মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত। শনিবার (২৪ অক্টোবর) রাতে নগরীর খুলনা থানাধীন বাবুখান রোডে এ ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, মোটরসাইকেলে করে ৭ থেকে ৮ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি ক্লিনিকটির বিপরীত দিক থেকে এসে গুলি ছোড়ে। পরে তারা ক্লিনিকের ভেতরে প্রবেশ করে প্রফেসর ডা. মো. কুতুব উদ্দিন মল্লিকের চেম্বার ও রিসেপশন এলাকায় ভাঙচুর চালায়।


এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ক্লিনিক লক্ষ্য করে গুলি ছোড়া ও ভাঙচুরের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।


কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে এবং কারা এর সঙ্গে জড়িত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।