খুলনায় মুদি দোকানিকে গুলি, পেটে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ০১:১৪ এএম
খুলনায় মুদি দোকানিকে গুলি, পেটে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে

ছবি: বিডি মেইল

মো. আল-মাহফুজ শাওন, খুলনা প্রতিনিধি


খুলনা নগরীর দক্ষিণ টুটপাড়া ক্রস রোড এলাকায় আকাশ কুণ্ড নামে এক মুদি দোকানিকে গুলি করেছে দুর্বৃত্তরা। এতে তাঁর পেটে গুলি লেগেছে। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


শনিবার (২৪ অক্টোবর) নগরীর দক্ষিণ টুটপাড়া ক্রস রোডের গাছতলা মন্দিরের সামনে এ ঘটনা ঘটে।


স্থানীয়রা জানান, গুলিবিদ্ধ হওয়ার পর আকাশ কুণ্ডকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


তবে কী কারণে তাঁর ওপর এ হামলা চালানো হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হামলায় জড়িত ব্যক্তিদের পরিচয় ও ঘটনার বিস্তারিত জানতে চেষ্টা চলছে।